স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

২৩ বছর পর টেস্ট খেলতে যাবে বাংলাদেশ, সূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি বছর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে টাইগাররা। এই সিরিজের সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

দুই টেস্টের সিরিজের ভেন্যুর বিষয়ে আগেই ধারণা দিয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। সে সময় জানিয়েছিলেন ডারউইন ও ম্যাকাওতে অনুষ্ঠিত হবে এই সিরিজ।

এবার চূড়ান্ত হয়েছে দিনক্ষণ। ডারউইনের মারারা ওভালে প্রথম টেস্ট শুরু আগামী ১৩ আগস্ট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় টেস্ট ২২ আগস্ট থেকে। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

সর্বশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার দুই টেস্ট অনুষ্ঠিত হয়েছিল ডারউইন ও কেয়ার্নসে। তার পরের বছর ডারউইনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছিল অস্ট্রেলিয়া। এরপর চলতি বছরের সিরিজ দিয়ে আবার দীর্ঘ পরিসরের ম্যাচ আয়োজন করবে ডারউইন। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ১৯৯২ বিশ্বকাপের ভারত-শ্রীলঙ্কা ম্যাচ ছিল, যা ভেসে যায় বৃষ্টিতে। এরপর দীর্ঘদিন আর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি সেখানে। পরবর্তীতে সংস্কার ও আধুনিকায়ন করে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে এখানে নিয়মিতই।

গত আগস্টে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দিয়ে ছেলেদের ক্রিকেটের যাত্রাও শুরু হয় এখানে। এবার বাংলাদেশের ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হবে ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই মাঠের।

এছাড়াও চলতি বছরের জুনে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে দুই দলের।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের সূচি :

১৩-১৭ আগস্ট, প্রথম টেস্ট ডারউইন

২২-২৬ আগস্ট, দ্বিতীয় টেস্ট ম্যাকাই

কালবেলা/জিএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১০

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১২

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৩

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৪

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৫

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৬

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৭

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৮

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৯

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০
X