স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আইকনরা পাবেন ১০ লাখ, বাকিরা কে কত?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমবারের মতো মেয়েদের জন্য বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। তিন দলকে নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট বসবে আগামী ১৪ মার্চ। এরই মধ্যে ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার কাজ হাতে নিয়েছেন নির্বাচকরা।

স্থানীয় ক্রিকেটারদের মোট পাঁচটি শ্রেণিতে ভাগ করা হবে। সর্বোচ্চ ক্যাটাগরি ‘আইকন’। জাতীয় দলের তিন শীর্ষ ক্রিকেটারকে এই তালিকায় রাখা হবে এবং প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে আইকন দলে নেবে।

আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা। এই তালিকায় অধিনায়ক নিগার সুলতানা নিশ্চিত। পাশাপাশি সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি বিবেচনায় আছেন। দ্বিতীয় সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে থাকবেন ৬ ক্রিকেটার। প্রতিটি দল এখান থেকে দুজন করে খেলোয়াড় নেবে, পারিশ্রমিক ৭ লাখ টাকা।

‘বি’ ক্যাটাগরিতে ১২ ক্রিকেটারের জন্য নির্ধারিত পারিশ্রমিক ৫ লাখ টাকা করে।

‘সি’ ক্যাটাগরিতে প্রায় ২০ খেলোয়াড় থাকবেন, যাদের পারিশ্রমিক ৩ লাখ টাকা। এ তালিকা থেকে কেউ প্রথম দফায় দলে না গেলে তাদের দেড় লাখ টাকা ভিত্তিমূল্যের ‘ডি’ ক্যাটাগরিতে আবার অন্তর্ভুক্ত করা হবে।

কোন ক্রিকেটার কোন শ্রেণিতে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ।

ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। আগ্রহের ভিত্তিতে তাদের ড্রাফটেও রাখা হতে পারে।

বিদেশি খেলোয়াড়দের সম্ভাব্য পারিশ্রমিক কাঠামো—

* ‘এ’ ক্যাটাগরি: ৮ হাজার মার্কিন ডলার

* ‘বি’ ক্যাটাগরি: ৬ হাজার মার্কিন ডলার

* ‘সি’ ক্যাটাগরি: ৩ হাজার মার্কিন ডলার

প্রতিটি ম্যাচে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার একাদশে খেলাতে হবে। স্কোয়াডে রাখতে হবে ন্যূনতম চার বিদেশি খেলোয়াড়।

ডব্লিউবিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩ থেকে ১৫ এপ্রিলের মধ্যে। সম্ভাব্য ভেন্যুর তালিকায় আছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম।

তিন দলের এই আসরে অংশ নিতে ফ্র্যাঞ্চাইজি ফি ধরা হয়েছে ৩০ লাখ টাকা। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি মালিকানা বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ছেলেদের বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানা প্রতিষ্ঠান নাবিল গ্রুপ আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি টিভি সম্প্রচার স্বত্ব ও পৃষ্ঠপোষক সংগ্রহের কাজও শুরু করেছে বিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১০

এনসিপির ফল উৎসবে হামলা

১১

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১২

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৩

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৪

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৬

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৭

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৮

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৯

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

২০
X