স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবির মিডিয়া স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু, কোন শর্তে কারা আবেদন করতে পারবে

বিসিবি লোগো। ছবি : সংগৃহীত
বিসিবি লোগো। ছবি : সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিতব্য জাতীয় দলের দ্বিপাক্ষিক আন্তর্জাতিক সিরিজগুলোর বৈশ্বিক মিডিয়া স্বত্ব বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে টেলিভিশন সম্প্রচারক, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং মার্কেটিং এজেন্সিগুলোর কাছ থেকে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) আহ্বান করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, আগ্রহী প্রতিষ্ঠানগুলো আর্থিক প্রস্তাবসহ আবেদন করতে পারবে, যার মাধ্যমে তারা ২০২৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক হোম সিরিজের ওয়ার্ল্ডওয়াইড মিডিয়া রাইটস অর্জনের সুযোগ পাবে।

সংবাদমাধ্যমে দেয়া ইওআই বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া তিনটি আন্তর্জাতিক সিরিজ এই প্রক্রিয়ার আওতায় থাকবে। সিরিজগুলো হলো–নিউজিল্যান্ড জাতীয় দলের বাংলাদেশ সফর (এপ্রিল-মে), পাকিস্তান জাতীয় দলের সফর (শুধুই টেস্ট সিরিজ) এবং অস্ট্রেলিয়া জাতীয় দলের সফর।

মিডিয়া স্বত্বের ধরন :

বিসিবি দুটি ক্যাটাগরিতে মিডিয়া স্বত্ব দেবে বলে জানিয়েছে–বাংলাদেশসহ সারা বিশ্বের জন্য স্যাটেলাইট টিভি (লিনিয়ার) রাইটস এবং বাংলাদেশসহ বিশ্বব্যাপী ডিজিটাল ওটিটি রাইটস।

আবেদন সংক্রান্ত তথ্য :

বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট tigercricket.com.bd থেকে ইওআই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ মার্চ থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত ইওআই ডকুমেন্ট পাওয়া যাবে।

আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে তাদের আর্থিক প্রস্তাবসহ আবেদন জমা দিতে হবে ২৯ মার্চ ২০২৬ তারিখের মধ্যে। আবেদন জমা দিতে হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ম্যানেজমেন্ট অফিসে।

যোগ্যতার শর্ত :

বিসিবি জানিয়েছে, তামাক, অ্যালকোহল বা বেটিং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না। এছাড়া সংশ্লিষ্ট সম্প্রচারক বা টিভি চ্যানেলকে কমপক্ষে তিন বছর ধরে সম্প্রচার কার্যক্রমে সক্রিয় থাকতে হবে। বিসিবি বিজ্ঞপ্তিতে আরও জানায়, সংস্থাটি প্রয়োজনে যেকোনো প্রস্তাব গ্রহণ বা বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।

এই উদ্যোগের মাধ্যমে ২০২৬ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত বড় আন্তর্জাতিক সিরিজগুলোর সম্প্রচার ও ডিজিটাল কভারেজের নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বিক্ষোভ, শিক্ষার্থীদের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X