কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১২:৫৮ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মুস্তাফিজকে বাদ দিয়ে দিশাহারা কলকাতা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইপিএল ২০২৬ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও মাঠের বাইরের একের পর এক দুঃসংবাদে রীতিমতো দিশাহারা হয়ে পড়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবির। গত আসরে অষ্টম স্থানে থাকা দলটি এবার ঘুরে দাঁড়াতে মরিয়া হলেও টুর্নামেন্ট শুরুর আগেই পেস বোলিং বিভাগ নিয়ে চরম সংকটে পড়েছেন কোচ অভিষেক নায়ার ও ফ্র্যাঞ্চাইজি মালিকরা।

বিশেষ করে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে রাজনৈতিক ও পারিপার্শ্বিক চাপে দল থেকে ছেড়ে দেওয়ার পর থেকেই যেন একের পর এক চোটের ধাক্কা নাইটদের পিছু ছাড়ছে না। দলের অন্যতম প্রধান পেসার হার্ষিত রানা চোটের কারণে পুরো মৌসুম থেকেই ছিটকে গেছেন, যা কেকেআর ম্যানেজমেন্টের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

নাইট শিবিরের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছেন লঙ্কান পেসার মাথিশা পাথিরানা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পায়ের পেশির ইনজুরিতে পড়া এই বোলার এখনো পুরোপুরি ফিট হতে পারেননি। যদিও শুরুতে ধারণা করা হয়েছিল তিনি দ্বিতীয় ম্যাচ থেকে ফিরতে পারবেন। তবে নতুন খবর অনুযায়ী এপ্রিলের মাঝামাঝির আগে তাকে মাঠে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।

অন্যদিকে পশ্চিমবঙ্গের পেসার আকাশ দীপকে নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা। রঞ্জি ট্রফির সেমিফাইনালে খেলার সময় গোড়ালিতে চোট পাওয়া এই ডানহাতি পেসারের অবস্থা সন্তোষজনক নয় এবং শোনা যাচ্ছে পুরো আইপিএল থেকেই তিনি ছিটকে যেতে পারেন।

এমনকি তার গোড়ালিতে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সের মেডিকেল টিম কেকেআর কর্তৃপক্ষকে অবহিত করেছে।

এরই মধ্যে নিলামে ২৫ কোটি ২০ লাখ রুপির রেকর্ড মূল্যে দলে ভেড়ানো অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়েও শঙ্কা কাটছে না। ইনজুরি কাটিয়ে ফেরা গ্রিন পুরো চার ওভার বোলিং করার মতো অবস্থায় আছেন কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

মুস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানিকে দলে নিলেও হার্ষিত রানা ও আকাশ দীপের মতো নিয়মিত সদস্যদের অনুপস্থিতি বোলিং আক্রমণকে দুর্বল করে তুলেছে। বর্তমানে স্কোয়াডে উমরান মালিক, বৈভব অরোরা ও কার্তিক তিয়াগির মতো তরুণরা থাকলেও অভিজ্ঞতার অভাব ভাবিয়ে তুলছে কোচ অভিষেক নায়ারকে।

আগামী ২৯ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কেকেআর তাদের অভিযান শুরু করতে যাচ্ছে। টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে এমন অগোছালো পরিস্থিতি সামাল দিতে কেকেআর ইতিমধ্যেই কিছু বোলারের ট্রায়াল শুরু করেছে এবং দ্রুতই হর্ষিত রানা ও আকাশ দীপের বিকল্প ক্রিকেটার ঘোষণা করা হতে পারে। ইডেন গার্ডেন্সে ২ এপ্রিল হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম হোম ম্যাচের আগে পেস বিভাগের এই শূন্যতা পূরণ করা কলকাতার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X