স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ বাঁচাতে নতুন সিদ্ধান্ত নিল বিসিবি

দ্বিতীয় সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ছবি : সংগৃহীত
দ্বিতীয় সভায় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ছবি : সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতিতে বিদ্যুৎ বাঁচাতে এবার নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ড। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক জানালেন, যতটা কম সম্ভব কৃত্রিম আলো ব্যবহার করতে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলোর সময়ে পরিবর্তন আনা হচ্ছে।

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী সোমবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ তিনটি শুরু হওয়ার কথা দুপুর ২টায়। সেক্ষেত্রে পুরো ১০০ ওভার খেলা হলে ম্যাচ শেষ হবে রাত ১০টার আশেপাশে। প্রথম ইনিংসের শেষভাগ থেকেই ফ্লাডলাইট জ্বলে ওঠার কথা। টি-টোয়েন্টি ম্যাচগুলি শুরু হওয়ার কথা সন্ধ্যা ৬টায়। পুরো ম্যাচই হওয়ার কথা ফ্লাডলাইটে।

তামিম সভাপতির দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় দিনেই বোর্ড সভা শেষে জানালেন, সরকারের বিদ্যুৎ বাঁচানোর অনুরোধ সাড়া দিচ্ছে ক্রিকেট বোর্ড। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা জানেন আমাদের বাংলাদেশ সরকার উৎসাহ দিচ্ছে যে, আমরা যতটুকু সম্ভব ইলেকট্রিসিটি যেন সেভ করতে পারি, সবাই মিলে অ্যাজ আ নেশন, যতটুকু সহায়তা করতে পারি। এগুলো মাথায় রেখে আমরা নিউজিল্যান্ডের ম্যাচের সময় পরিবর্তন করছি। আমরা যতটুকু পারব, চেষ্টা করব যতটা কত সম্ভব কৃত্রিম আলোয় খেলার।’

তামিম ইকবাল এসময় আরও বলেন, ‘সুনির্দিষ্ট সময়টা এখনই বলছি না, তবে একটা ধারণা দিতে পারি। যেরকম ওয়ানডে ম্যাচগুলো হয়তো ১১টা বা সাড়ে ১১টা থেকে শুরু হতে পারে। টি-টোয়েন্টি ম্যাচ হয়তো ২টা বা আড়াইটা থেকে হতে পারে। কারণ বিদ্যুৎ নিয়ে যখন সরকার সবাইকে বলছে এটা করতে, ক্রিকেট বোর্ড, ক্রিকেটার এবং আমাদের সবার উচিত নিজেদের ভূমিকা রাখা। যদি (কৃত্রিম) আলো ব্যবহার করতেও হয়, যত মিনিমাম কম ব্যবহার করা যায়, যাতে বিদ্যুৎ বাঁচাতে পারি আমরা।’

পরিবর্তিত নতুন সময় শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন বিসিবি বস।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১০

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১১

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১২

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৩

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৪

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৬

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৭

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৮

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৯

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X