স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাইফের সেঞ্চুরির পর তাসকিনের পেস তোপে ‘এ’ টিমের বড় জয়

টিম ‘এ’ জয় পায় ১২৮ রানের বড় ব্যবধানে। ছবি : সংগৃহীত
টিম ‘এ’ জয় পায় ১২৮ রানের বড় ব্যবধানে। ছবি : সংগৃহীত

আগামী সপ্তাহেই শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। তার আগে গত মাস থেকেই ফিটনেস এবং স্কিল ক্যাম্প চালিয়ে আসছে বাংলাদেশের ক্রিকেটাররা। আজ (সোমবার) তারা দুটি দল ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। মিরপুরে অনুষ্ঠিত ৫০ ওভারের এই ম্যাচে ‘এ’ টিম ১২৮ রানের বড় ব্যবধানে ‘বি’ টিমকে হারিয়েছে।

প্রথমে ব্যাট করে টিম ‘এ’ ৫০ ওভারে ৭ উইকেটে ২৯২ রান তোলে। ‘এ’ টিমের হয়ে ওপেনার সাইফ হাসান এদিন ১৩৩ বলে ১৩৮ রানের ইনিংস খেলেন। এ ছাড়া তানজিদ তামিম ৭, নাজমুল হোসেন শান্ত ১২, লিটন দাস ৯, তাওহীদ হৃদয় ২৫, আফিফ হোসেন ধ্রুব ৩৪ রান এবং মেহেদী হাসান মিরাজ ২০ এবং তানজিম হাসান সাকিব ১৩ বলে ২৭ রান করেন।

টিম ‘বি’র পক্ষে বোলিংয়ে মেহেদী হাসান ৮ ওভারে ৫৫ রান দিয়ে ২ উইকেট নেন। তানজিম হাসান, আফিফ হোসেন ও ১টি করে উইকেট শিকার করেন। লক্ষ্য তাড়ায় টিম ‘বি’ ৩৬.৩ ওভারে ১৬৪ রানে অলআউট হয়ে যায়। ব্যাটিংয়ের শুরুতেই চাপে পড়ে তারা। তাদের পক্ষে ওপেনার সৌম্য সরকার ৮৫ বলে ৫৫ রান করেন। এ ছাড়া শামীম পাটোয়ারী ৩১, মাহিদুল ইসলাম অঙ্কন ২৪, নুরুল হাসান সোহান ও মোসাদ্দেক হোসেন সমান ১৫ রান করেন।

টিম ‘এ’র পক্ষে আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ। ৬ ওভারে ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট। শেষ পর্যন্ত ৩৬.৩ ওভারে ১৬৪ রানে অলআউট হয় টিম ‘বি’, ফলে টিম ‘এ’ জয় পায় ১২৮ রানের বড় ব্যবধানে।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X