স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যে কীর্তিতে পাকিস্তানের ইতিহাসে বাবরই প্রথম, ভারত-অস্ট্রেলিয়ার কে?

বাবর আজম। ছবি : সংগৃহীত
বাবর আজম। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টিতে নতুন কীর্তি গড়েছেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। বুধবার পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ফিফটি হাঁকিয়েছেন এই ডান হাতি ব্যাটার। আর তাতেই নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন বাবর আজম। টি-টোয়েন্টিতে ফিফটির সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। কোয়েটার বিপক্ষে ৩৭ বলের ঝড়ো ফিফটিতে পাকিস্তানের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন পাকিস্তানি এই তারকা। টি-টোয়েন্টিতে ফিফটির শতক আছে আরও তিন ব্যাটারের। সর্বশেষ গত রোববার আইপিএলে অর্ধশতক করে ফিফটির সেঞ্চুরি পূর্ণ করেন ইংলিশ তারকা জস বাটলার। ৪৬৮ ইনিংসে ইংলিশ ব্যাটারের ফিফটি ১০০টি। ৪০২ ইনিংসে ১০৭টি ফিফটি নিয়ে তালিকার দুই নম্বরে আছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। আর ৪৩৫ ইনিংসে ১১৬ ফিফটি নিয়ে এই তালিকায় সবার ওপরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

বাবরের রেকর্ড গড়ার দিনে জয় পেয়েছে পেশোয়ার জালমি। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৫৪ রান সংগ্রহ করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সর্বোচ্চ ৩৫ বলে ৩৭ রান করেন হাসান নওয়াজ। তিনটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ বাসিত ও সুফিয়ান মুকিম।

রান তাড়ায় দুর্দান্ত ছিলেন বাবর আজম। ৫১ বলে ১০ চারে অপরাজিত ৭১ রান করে দলকে জিতিয়েছেন পেশোয়ার জালমির অধিনায়ক। ৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় পেশোয়ার জালমি। এখন পর্যন্ত খেলা ৭ ম্যাচে ৬ জয় নিয়ে সবার ওপরে রয়েছে বাবরের পেশোয়ার।

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি :

ডেভিড ওয়ার্নার ১১৬

বিরাট কোহলি ১০৭

জস বাটলার ১০০

বাবর আজম ১০০

কালবেলা/জিএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১০

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১১

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১২

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

১৩

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

১৪

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

১৫

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১৭

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১৮

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৯

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২০
X