স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৪:০৯ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটারদের জন্য নাহিদ রানা ভয়ংকর, কী করবেন বাবর?

পিএসএলের ফাইনাল জয়ের পর একইসঙ্গে বাবর ও নাহিদ রানা। ছবি : সংগৃহীত
পিএসএলের ফাইনাল জয়ের পর একইসঙ্গে বাবর ও নাহিদ রানা। ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন হয়েছে বাবর আজমের দল পেশোয়ার জালমি। নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও ঝলক দেখিয়েছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। পিএসএলে বাবর আজমেরই সতীর্থ ছিলেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। পেশোয়ার জালমির হয়ে একই জার্সিতে খেললেও সেই বাবর আর নাহিদকে এবার দেখা যাবে একে অপরের প্রতিপক্ষ হিসেবে।

দুই টেস্ট খেলতে পাকিস্তান দল এখন বাংলাদেশে। আর বাংলাদেশ-পাকিস্তান সিরিজে নাহিদ-বাবর যে ভিন্ন দলে। শুক্রবার থেকে শুরু হওয়া এই টেস্টেই একে অপরের মুখোমুখি হবেন নাহিদ ও বাবর।

পিএসএলে যে নাহিদ হয়ে উঠেছিলেন বাবরের তুরুপের তাস, সেই নাহিদই আন্তর্জাতিক সিরিজে কঠিন পরীক্ষা নিতে পারেন বাবরের। তাই বাবর নিশ্চয়ই নাহিদের মুখোমুখি হতেই চাইবেন না। নাহিদ কতটা ভয়ংকর বোলার, তা তো পেশোয়ার জালমির অধিনায়কের বেশ ভালো করেই জানা!

পিএসএল জয়ের পর টিভি পর্দায় সাক্ষাৎকার দিচ্ছিলেন নাহিদ রানা ও তার সতীর্থ, জয়ের অন্যতম নায়ক অ্যারন হার্ডি। যেখানে নাহিদ রানার ভূয়সী প্রশংসা করেছেন হার্ডি। তিনি বলেন, ‘আমার পাশের এই ছেলেটা (নাহিদ রানা) পিএসএলে ফিরে এসেই রকেট গতিতে বল করেছে। মাত্র ৩ দিন আগে এসেছে। খুব দ্রুত বল করেছে। করাচিতে দেখেছিলাম সে ১৫১ কিমি গতিতেও বল করেছে। ব্যাটারদের জন্য নাহিদ রানা ভয়ংকর। সামনে টেস্ট সিরিজ আছে, বাবর আজম নিশ্চয়ই ওর মুখোমুখি (ফেইস) হতে চাইবে না। ফ্রেন্ডলি রাইভারলি হবে।’

নাহিদ আগের আসরেও ছিলেন পেশোয়ারে। তবে ম্যাচ খেলা হয়নি। এবার খেলার সুযোগ পেয়েই বাজিমাত। হার্ডিকে পাশে রেখে তিনি বলেন, ‘অনেক উপভোগ করেছি। গত বছর এসে ম্যাচ খেলতে পারিনি। এবার ম্যাচ খেলতে পেরেছি। এবার ম্যাচ খেলায় অনেক উপভোগ করেছি। চেষ্টা করেছি আমার প্ল্যান এক্সিকিউট করতে এবং প্ল্যান কাজে লাগাতে। আমি অনেক খুশি।’

সাদা পোশাকে বাবরের বিপক্ষে নাহিদ রানার পারফরম্যান্স দুর্দান্ত। ২৪ বল মোকাবেলা করে মাত্র ১৩ রান করতে সক্ষম হয়েছেন বাবর। পাক তারকাকে নাহিদ আউট করেছেন দুইবার। গড় ৬.৫। এবারও তাই নিশ্চই নাহিদের বিপক্ষে বেশ সতর্ক থাকবেন জালমির অধিনায়ক।

পিএসএলের আগে বাবরের খুব বাজে সময় কেটেছে। যে কারণে বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়েছিলেন বাবর। তবে এবার নিশ্চই টেস্টে তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে পাকিস্তানের সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-মরক্কো ম্যাচ জিতবে কে, অপটার ভবিষ্যৎদ্বাণী

ধলাই নদীর বাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো মানুষ

কেন কিছু খেলোয়াড়ের বুটের গোড়ালির অংশ কাটা থাকে?

বেসামরিক অবকাঠামোতে হামলা জঘন্য যুদ্ধাপরাধ: ইরান

‘শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কূটনৈতিক ঘাটতি নেই’

নীহারিকা সেন এর টিজারে প্রশংসিত সিফাত নুসরাত

দেশে হাম-উপসর্গে মৃত্যু সাড়ে ৭শ ছুঁইছুঁই

বন্ধ কোম্পানির শেয়ার লেনদেন বাতিল হবে: বিএসইসি চেয়ারম্যান

জামালপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার 

পলাতক ৩ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

১০

সংসদে প্রবাসী কল্যাণমন্ত্রী / পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের

১১

কাবুলে শাপুর জাদরানের অশ্রুসিক্ত বিদায়, জানাজায় হাজারো ভক্তের ঢল

১২

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, আক্রান্ত বেড়ে ৭৩

১৩

১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি

১৪

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

১৫

চলচ্চিত্র অনুদান কমিটিতে মুক্তি

১৬

আমরা রোনালদিনহোকেও জেলে দিয়েছি—এমবাপ্পেকে প্যারাগুয়ের সিনেটরের হুঁশিয়ারি

১৭

মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও যে ৭ খাবার আপনি নিরাপদে খেতে পারবেন

১৮

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারামুক্ত

১৯

পে-স্কেলের গেজেট নিয়ে বড় পরিকল্পনা, কোন গ্রেডের বেতন-ভাতা কত

২০
X