সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৮ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩২ এএম
অনলাইন সংস্করণ

টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড, তিন পেসারে একাদশ সাজাল বাংলাদেশ 

নিউজিল্যান্ড-বাংলাদেশ টস। ছবি : সংগৃহীত
নিউজিল্যান্ড-বাংলাদেশ টস। ছবি : সংগৃহীত

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ফলে কিছুক্ষণের মধ্যেই ফিল্ডিংয়ে নামবে স্বাগতিক বাংলাদেশ।

তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। তবে একাদশে জায়গা হয়নি পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো নাহিদ রানার। স্পিনার হিসেবে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত মোট ৪৬টি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর মধ্যে ৩৪টি ম্যাচে জয় পেয়েছে কিউইরা। বাংলাদেশ জিতেছে ১১টি ম্যাচ। বাকি একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

নিউজল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ৩০৯ রান। ২০১৩ সালে ফতুল্লায় এই রেকর্ডটি করেছিল টাইগাররা। এদিকে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বোচ্চ দলীয় স্কোর ৩৪১ রান। ২০১৬ সালে ক্রাইস্টচার্চে এই পাহাড় সমান ইনিংসটি খেলেছিল কিউইরা।

বাংলাদেশ একাদশ :

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ :

হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম লাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, ডিয়ান ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লাইর টিকনার, জেইডেন লেনক্স ও উইল ওরৌকে।

কালবেলা/এসওআর/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১০

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১১

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১২

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১৩

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৪

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৫

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১৬

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

১৭

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৮

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

১৯

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

২০
X