স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের হাত ধরে ফিরল হারানো ঐতিহ্য

বল বয় শব্দে আপত্তি তামিমের তাই নতুন নাম দিলেন ফিউচার স্টার। ছবি : সংগৃহীত
বল বয় শব্দে আপত্তি তামিমের তাই নতুন নাম দিলেন ফিউচার স্টার। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে আবারো ফিরেছে বল বয়ের সংস্কৃতি। যদিও বিসিবি সভাপতি তামিম ইকবাল বল বয়দের ফেরালেন ফিউচার স্টার্স নামে। কেন বল বয় শব্দে আপত্তি, কেনই বা ফিউচার স্টার আখ্যা- ব্যাখ্যা দিলেন তামিম নিজেই।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হচ্ছে ফিউচার স্টারদের কার্যক্রম, যারা বাউন্ডারি পেরোনো বল ক্রিকেটারদের কাছে ফিরিয়ে দিতে অপেক্ষমাণ থাকবেন সীমানার এপারে। ম্যাচ শুরুর আগে তাদের নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম।

তিনি লিখেছেন, ‘বল বয় শব্দটা ব্যক্তিগতভাবে কখনোই খুব একটা ভালো লাগত না আমার। ওরাই আমাদের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই ফিউচার স্টার্স।’ ক্ষুদে ক্রিকেটারদের এই তালিকায় শুধু ছেলেরাই নন, আছেন মেয়েরাও। বড় তারকাদের সংস্পর্শ যাদের ভবিষ্যতে বড় ক্রিকেটার হতে উদ্বুদ্ধ করবে।

তামিম নিজেও ছিলেন এই ভূমিকায়। তাই এই উঠতি ক্রিকেটারদের চোখেমুখে খেলা করা স্বপ্ন যেন তার পুরনো স্মৃতিতে নাড়া দিচ্ছে।

তিনি লিখেছেন, ‘আশা করি, এই খুদে ক্রিকেটাররা ওদের প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখে অনুপ্রাণিত হবে, ওদের স্বপ্নের সীমানা বড় হবে এবং একদিন বাংলাদেশের হয়ে খেলবে। আমিও একসময় ওদের মতোই ছিলাম - আমিও ছিলাম একজন বল বয়।’

তামিম একটি ছবিও যুক্ত করেছেন তার সেই পোস্টে। যেখানে দেখা যাচ্ছে, ক্ষুদে ক্রিকেটারদের একজনের পরিচয়পত্র। বল বয় না লিখে ভূমিকায় লেখা, ‘ফিউচার স্টার্স’।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১০

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১১

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১২

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৩

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৪

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৫

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৬

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৮

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

২০
X