বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ না খেলা ছিল অন্তর্বর্তী সরকারের বড় ব্লান্ডার : সাকিব

সম্প্রতি সাকিব আল হাসানকে ভারতে দেখা গেছে। ছবি : সংগৃহীত
সম্প্রতি সাকিব আল হাসানকে ভারতে দেখা গেছে। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ খেলা যেকোনো খেলোয়াড়ের স্বপ্ন। অন্যদিকে টি-টোয়েন্টি দলও ছিল দারুণ ছন্দে। তারপরও টি-টোয়েন্টি বিশ্বকাপের এ বছর হওয়া আসরে খেলতে যায়নি বাংলাদেশ। মূলত মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে অসন্তোষ সৃষ্টি হয়, এর জেরেই বিশ্বকাপে যায়নি টাইগাররা।

তবে বাংলাদেশ বিশ্বকাপে না যাওয়ার প্রভাব ছিল সুদূরপ্রসারী। ভুরাজনৈতিক থেকে শুরু করে ক্রিকেটীয় কূটনীতি- সবখানেই আলোচনা ছিল তুঙ্গে। দেশের গৌরব ও নিরাপত্তার কথা ভেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠায়নি বাংলাদেশ- এমন দাবি করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। যদিও সেই সিদ্ধান্ত এখন যথেষ্ট প্রশ্নবিদ্ধ।

এবার এ নিয়ে মুখ খুললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তিনিও অন্য সবার মতো বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তৎকালীন সরকারের এই সিদ্ধান্তকে ‘ব্লান্ডার’ বা সাংঘাতিক ভুল হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

সাকিব বলেন, ‘এটা অনেক বড় ক্ষতি। গোটা দেশ তাদের দলকে বিশ্বকাপে দেখতে ভালোবাসে। বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, এটা বিগ মিস। এটা সেই সরকারের সাংঘাতিক ভুল ছিল।’

মূলত ভারত ও আইসিসির সাথে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। বিশ্বকাপ শেষ হয়ে গেলেও সেই কষ্ট যেন এখনও রয়ে গেছে। সমর্থকরা তো বটেই, বিশ্বকাপে না যাওয়ায় ভেঙে পড়েছিলেন ক্রিকেটাররাও। সাকিবেরও যে আক্ষেপ হয়, তা তো তার কথাতেই স্পষ্ট।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১০

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১১

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১২

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৩

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৪

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৫

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৬

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৭

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৮

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৯

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

২০
X