স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৪:৩৮ পিএম
আপডেট : ০৩ মে ২০২৬, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভেবেছিলাম এবারই নির্বাচন করে দেখিয়ে দেই : সাকিব

সাকিব আল হাসান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটের এক সময়ের পোস্টার বয় সাকিব আল হাসান। কিন্তু বর্তমানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারছেন না সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। তার কারণটা অবশ্য সবারই জানা। ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে বিপুল ভোট পেয়ে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান।

পরে ২০২৪ সালে জুলাই আন্দোলনের তীব্র গণ-আন্দোলনের ফলে পতন ঘটে আওয়ামী সরকারের। ৫ আগস্ট পদত্যাগ করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনই সংসদ সদস্যের পদ চলে যায় সাকিবের।

এরপর বেশ কয়েকবার গণমাধ্যমে কথা বলেছেন সাকিব আল হাসান। সাক্ষাৎকারে রাজনীতিতে নিজের আগের সেই দল অর্থাৎ আওয়ামী লীগেই অটল থাকার কথা বলেন সাকিব আল হাসান। আরও একবার নতুন করে সেই অবস্থান পরিষ্কার করলেন। সেইসঙ্গে সর্বশেষ নির্বাচনেও অংশ নেওয়ার ইচ্ছার কথা জানান সাকিব।

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘মাগুরার মানুষের জন্য সারা জীবন আছে আমার। মাগুরার মানুষ আমাকে আবার সুযোগ দেবেই। যতদিন সুযোগ না পাচ্ছি…. তারপরও যদি ভালো করতে পারি, হয়তো আরও সুযোগ দিবে। আমার ধারণা, একবার সুযোগ পেলে আমি যে কাজ করব, তাতে আর বারবার করা লাগবে না। আমার শতভাগ বিশ্বাস আছে, ওখানে নির্বাচন করলেই আমি জিতব। মানুষ আমাকে ভোট দেবে, যদি সুষ্ঠু নির্বাচন হয়।’

এসময় সাকিব আল হাসান আরও বলেন, ‘আমি তো এবারের নির্বাচনই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম নির্বাচন করি, ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দেই। পরে ভাবলাম, আমাকে নির্বাচন করতে দেবে না। এছাড়া দলেরও তো একটা সিদ্ধান্ত থাকে, সেটার বাইরে যাওয়া যায় না। নাহলে নির্বাচন করে দেখিয়ে দিতাম।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বর্তমানে সরকার গঠন করেছে তারা।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X