স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

তাসকিন-রানার বোলিং সাপোর্ট নিয়ে মুখ খুললেন মিরাজ

মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দিনটা নিজেদের করে নিল বাংলাদেশ দল। আজ রোববার মিরপুরে প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে লিড পায় টাইগাররা। তবে ম্যাচে বড় ভূমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে এই স্পিনার তুলে নিয়েছেন ৫ উইকেট।

ক্যারিয়ারের ৫৭ টেস্টে খেলতে নেমে এনিয়ে ১২বার পাঁচ বা তার বেশি উইকেট শিকারের নজির গড়েছেন মিরাজ। ২০১৬ সালের অক্টোবরে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করেন মিরাজ। সিরিজের ঠিক পরের ম্যাচে ঢাকায় হোম অব ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুই ইনিংসে ৬টি করে উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি। পরে উইকেট সম্পর্কে দিন শেষে জানিয়েছেন নিজের অনূভুতি।

সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘ওরকম বেশি স্পিন করছিল না। আমি চেষ্টা করেছি ভালো জায়গায় বল করার। একইসাথে কিছু সুবিধা পেয়েছি। আবার সব বল স্পিন করেছে এমন না। কিছু কিছু বল স্পিন করেছে। ব্যাটারের মনে দ্বিধা তৈরি হয়েছে। এজন্য হয়ত উইকেট পাওয়া সহজ হয়ে গেছে।’ এসময় মিরাজ আরও বলেন, ‘বোলারদের পরিকল্পনা একটাই ছিল- রান কীভাবে আটকানো যায় এবং কিভাবে ঠিক জায়গায় বল করা যায়। মিরপুরে আমরা খেলি, ধারণা ও অভিজ্ঞতা আছে। বোলাররা ধারাবাহিকভাবে এক জায়গায় বল করার চেষ্টা করেছি।’

পরে নাহিদ রানাকে নিয়ে বলেন, ‘নাহিদ রানা তো ভালো বোলিংই করেছে। প্রথম দুটি স্পেল একটু খরুচে ছিল। তবে আমরা ওকে অনেক আত্মবিশ্বাস দিয়েছি। ও একটা ব্রেক থ্রুও দিয়েছে আমাদের। এটা অনেক জরুরি ছিল। অনেক রান করে ফেলেছিল, পার্টনারশিপ হয়েছিল।’

ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিনের সাপোর্ট নিয়ে মিরাজ বলেন, ‘তাসকিন যেভাবে বল করেছে ওর জন্যই ওদের কম রানে আটকাতে পেরেছি। আমার কাজ সহজ হয়ে গেছে, যখন সে দুই উইকেট নিয়েছে। আমাদের পার্টনারশিপ ভালো ছিল। ১০ ওভারের মতো বল করেছি দুজনে। এক এন্ড থেকে টাইট বোলিং হলে কিন্তু আরেক এন্ড থেকে রান বের হয়ে গেলে উইকেটের সুযোগ তৈরি হবে না। কিন্তু দুই প্রান্ত থেকেই টাইট বোলিং হলে ব্যাটাররা রানের জন্য সুযোগ খুঁজে, কারণ ক্রিকেট রানের খেলা। তাসকিনের জন্য একটু কঠিন ছিল, অনেকদিন পর টেস্ট খেলেছে। তবে ওর বোলিং ওভারঅল খুব ভালো লেগেছে। রানা-ইবাদতও ভালো করেছে। বোলিং ইউনিট খারাপ করেছি মনে হয় না। লিডের আগেই তো আটকে দিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলিম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

১০

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১১

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

১২

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৩

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

১৪

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১৫

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১৬

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১৭

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৮

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৯

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

২০
X