স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১২:২১ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়ল লিটন-মিরাজের

অধিনায়ক হিসেবে মেয়াদ বাড়ল মিরাজ ও লিটন দাসের। ছবি : সংগৃহীত
অধিনায়ক হিসেবে মেয়াদ বাড়ল মিরাজ ও লিটন দাসের। ছবি : সংগৃহীত

আলাদা আলাদা সংস্করণে আলাদা আলাদা অধিনায়কের নীতি বেছে নেওয়ার পর বিসিবি জাতীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক করেছিল মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসকে। প্রথম দফায় এক বছরের জন্য দায়িত্ব পাওয়া মিরাজের অধিনায়কত্বের মেয়াদ ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে। আর লিটনের নেতৃত্বের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত।

আজ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে দুজনের নেতৃত্বের মেয়াদ বাড়ানোর বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপরাশেনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল লিটন দাসকে। কিন্তু আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া এবং উদ্ভুত পরিস্থিতিতে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশ। তবে এই সংস্করণে লিটনের প্রতি আস্থা রেখেই তার নেতৃত্বের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বর্ধিত করেছে বিসিবি। এই সময় পর্যন্ত লিটনের ডেপুটি হিসেবে কাজ করে যাবেন সাইফ হাসান।

২০২৭ পর্যন্ত ওয়ানডে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মিরাজ। আর টি-টোয়েন্টি অধিনায়ক লিটনের মেয়াদ বেড়েছে ২০২৮ পর্যন্ত। গতমাসে মিরাজের নেতৃত্বেই পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের দায়িত্বে থাকবেন মিরাজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X