স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

তামিমকে সভাপতি পেয়ে যে সুবিধার কথা বললেন মিরাজ

মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদি হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ ভেঙে গত ৭ এপ্রিল অ্যাডহক কমিটি গঠিত হয়। ফলে তামিম ইকবালের অধীনে এবার নিউজিল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার মিরপুরে ওয়ানডে সিরিজ শুরুর আগে ক্রিকেটারদের তামিম অনুপ্রেরণা দিয়েছেন বলে জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

২০২৫ সালের জানুয়ারিতে সামাজিক মাধ্যমে এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তামিম। অবসরের ১৫ মাসের মধ্যে বিসিবি সভাপতি হয়েছেন তিনি। বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার এক সময় মিরাজের সতীর্থও ছিলেন। তামিমের বিসিবি সভাপতি হওয়া ইতিবাচক মনে করছেন মিরাজ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘তার (তামিম) সঙ্গে আমরা অনেক দিন ক্রিকেট খেলেছি। তিনি আমাদের সম্পর্কে অনেক কিছু ভালো জানবেন। সম্প্রতি যেহেতু খেলা ছেড়েছেন, এটা আমাদের জন্য ইতিবাচক দিক।’

ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টানা দুইটি ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছে ঘরের মাঠে। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ এবার নামছে হ্যাটট্রিক সিরিজ জয়ের লক্ষ্যে। আগামীকাল মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে আজ মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন মিরাজ। নতুন সভাপতি তামিমের সঙ্গে কী কথা হয়েছে—এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে মিরাজ বলেন, ‘সভাপতির সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের অনুপ্রাণিত করেছেন। আমরা যেভাবে ক্রিকেট খেলছি, সেভাবে খেলতে হবে।’

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের নেতৃত্বভার মিরাজের কাঁধে। অধিনায়কত্ব নিয়ে তামিমের সঙ্গে কি কোনো আলাপ-আলোচনা হয়েছে—এ প্রসঙ্গে তিনি (মিরাজ) বলেন, ‘দীর্ঘ সময়ের জন্য একজন অধিনায়ক থাকলে একটি দলের বন্ডিং ভালো হয়। স্বল্পমেয়াদে কাউকে দায়িত্ব দেওয়াটা আমি সঠিক মনে করি না। কারণ, দিন শেষে দলের মধ্যে বন্ডিং তৈরি করাটা তার জন্য কঠিন হয়ে যায়। আমার জন্য এটা ইতিবাচক দিক (২০২৭ পর্যন্ত অধিনায়ক থাকা)। তাহলে প্রত্যেক সিরিজ এবং কোন কন্ডিশনে আমরা খেলব, সেটা পরিকল্পনা করতে পারব।’

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে হবে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে হবে ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা নয়ে থাকা দল সরাসরি খেলবে আইসিসির এই ইভেন্ট। ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। সবার ওপরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৯। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। যেহেতু কিউইরা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে, বাংলাদেশ তাদের বিপক্ষে সিরিজ জিতলে স্বাভাবিকভাবেই রেটিং বাড়বে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে ধাপে ধাপে এগোনো উচিত বলে মনে করেন মিরাজ। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘২০২৭ সালের বিশ্বকাপ অনেক লম্বা সময়ের বিষয় এবং একটি প্রক্রিয়ার ব্যাপার। সেই পর্যন্ত যেতে হলে এই প্রসেসটা বজায় রাখতে হবে এবং প্রতিটি সিরিজ ভালো খেলতে হবে। শেষ দুটি সিরিজ আমরা ভালো খেলেছি এবং ক্রিকেটাররাও বেশ আত্মবিশ্বাসী। সামনের সিরিজগুলোতে কীভাবে তারা উন্নতি করতে হবে, সেভাবেই অনুশীলন করছে।’

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্র-শনিবার ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ১ আগস্ট

প্রেমিকাকে নিয়ে কটূক্তি, বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

নিরাপত্তা শঙ্কায় ইসরায়েলগামী ফ্লাইট বাতিল ২ দেশের

নিয়োগ দিচ্ছে ইবনে সিনা, ২৫ বছর হলেই আবেদন

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, নেই বন্যার কোনো ঝুঁকি

দৌড়ানোর সময় হার্ট অ্যাটাক, সিপিআরে প্রাণ বাঁচালেন চিকিৎসক

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

বিপদ সতর্কতা জারির কিছুক্ষণের মধ্যেই প্রত্যাহার সৌদি আরবের

জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের বিকল্প নেই: জাহাঙ্গীর আলম

আন্দোলনের মধ্যেই পদত্যাগ করলেন মোদির এক মন্ত্রী

১০

বয়স জালিয়াতি করে বিয়ের চেষ্টা, বন্ধ করল প্রশাসন

১১

রাজনৈতিক উত্তাপ নেই / সাহাবুদ্দিনের পদত্যাগ: পাবনার পরিবেশ পুরোপুরি স্বাভাবিক

১২

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

১৩

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

১৪

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৫

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

১৬

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

১৭

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

১৮

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

১৯

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

২০
X