স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সম্ভাবনাময় ৯০ তরুণ ক্রিকেটারকে কিট দিলো রবি

বিসিবি কার্যালয়ে সম্ভাবনাময় এই খেলোয়াড়দের মাঝে কিট বিতরণ করা হয়। ছবি : সংগৃহীত
বিসিবি কার্যালয়ে সম্ভাবনাময় এই খেলোয়াড়দের মাঝে কিট বিতরণ করা হয়। ছবি : সংগৃহীত

দেশের সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে রবি আজিয়াটা পিএলসি। দেশের ৫০টিরও বেশি ক্রিকেট একাডেমির ৯০ জন ‘ইয়াং টাইগার’ এর হাতে একটি করে ক্রিকেট কিট তুলে দিয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে সম্ভাবনাময় এই খেলোয়াড়দের মাঝে ক্রিকেট কিট বিতরণ করা হয়।

জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, ঘরোয়া ক্রিকেটের এক সময়ের নিয়মিত মুখ শাফাক আল জাবির ও বর্তমান জাতীয় দলের নিয়মিত সদস্য তাইজুল ইসলাম তাদের হাতে কিট ব্যাগ তুলে দেন। এ সময় বিসিবি ও রবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘এবার নতুন স্বপ্ন গড়তে পারবে তুমিও’ শীর্ষক এই উদ্যোগ তরুণ ক্রিকেটারদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। গত মার্চ মাসে বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজের সময় ‘প্রতি ১০০ রানে ১০টি ক্রিকেট কিট’প্রদানের ঘোষণা দেয় রবি।

এই উদ্যোগের লক্ষ্য হলো তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের উৎসাহ প্রদান এবং তাদের সম্ভাবনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। সিরিজ চলাকালে ব্যতিক্রমী এই উদ্যোগটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে প্রতি ১০০ রান পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এ সম্পর্কিত বার্তাটি প্রদর্শন করা হয় এবং লাইভ সম্প্রচারেও বিষয়টি উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

মেসির পেনাল্টি মিস 

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

১০

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

১১

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

১২

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

১৩

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

১৪

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

১৫

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

১৬

ইরান যুদ্ধে যাদের ভূমিকায় হতাশ ট্রাম্প

১৭

আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ

১৮

যুবদল সভাপতি-সম্পাদকের উত্তপ্ত বাক্যবিনিময়, হতাশ পদবঞ্চিত নেতারা

১৯

সর্বশেষ বৈঠক / মন্ত্রিসভায় যাচ্ছে নবম পে-স্কেল, যে হারে বাড়বে বেতন

২০
X