স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

আইপিএলের প্লে-অফ চূড়ান্ত, কবে কার ম্যাচ

আইপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
আইপিএল ট্রফি। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্লে-অফের লাইনআপ চূড়ান্ত হয়েছে। রোববার (২৪ মে) দিনের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। বাকি ৩ দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স এবং সানরাইজার্স হায়দরাবাদ আগেই নিশ্চিত করে রেখেছিল প্লে-অফ।

রাজস্থানের জয়ের ফলে পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের বিদায় নিশ্চিত হয়েছে। টেবিলের চারে থাকা রাজস্থানের পয়েন্ট ১৬। পাঁচে থাকা পাঞ্জাবের পয়েন্ট ১৫, কেকেআর আছে ছয়ে, তাদের পয়েন্ট ১৩। শেষ ম্যাচে তাই জিতলেও রাজস্থানকে টপকাতে পারবে না কেকেআর।

প্লে-অফের প্রথম ম্যাচে ২৬ মে প্রথম কোয়ালিফায়ারে আরসিবির বিপক্ষে মাঠে নামবে গুজরাট টাইটান্স। ২৭ মে এলিমিনেটরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস। কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। এলিমিনেটরের ম্যাচে হারা দল বাদ পড়বে।

প্রথম কোয়ালিফায়ারে হারা দল এবং এলিমিনেটরে জয়ী দল মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে, ২৯ মে। সেই ম্যাচে জেতা দল যাবে ফাইনালে। ৩১ মে দুই কোয়ালিফায়ারে জয়ী দল খেলবে ফাইনাল ম্যাচ।

২৭ মে প্রথম কোয়ালিফায়ার হবে ধর্মশালায়। ২৮ মে নিউ চণ্ডীগড়ে হবে এলিমিনেটরের ম্যাচ। ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ারও হবে একই ভেন্যুতে। ৩১ মে ফাইনাল ম্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কেটেছে প্লে-অফের টিকিট।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চাইনিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১০

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১১

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১২

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৩

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

১৪

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

১৫

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

১৬

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান-ওমানের বৈঠক

১৭

শফিক তুহিনের জন্মদিনে আসছে ‘তোমায় দেখলে মনে হয় ২.০’

১৮

বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: পর্যটনমন্ত্রী

১৯

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেল ইরানের ঐতিহাসিক আলামুত দুর্গ 

২০
X