কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শফিক তুহিনের জন্মদিনে আসছে ‘তোমায় দেখলে মনে হয় ২.০’

‘তোমায় দেখলে মনে হয় ২.০’ গানের প্রচ্ছদ। ছবি : সংগৃহীত
‘তোমায় দেখলে মনে হয় ২.০’ গানের প্রচ্ছদ। ছবি : সংগৃহীত

গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের জন্মদিন উপলক্ষে প্রকাশ পাচ্ছে তার নতুন গানের ভিডিও। সোমবার (২৭ জুলাই) তার জন্মদিনকে ঘিরে দর্শক-শ্রোতাদের জন্য বিশেষ উপহার হিসেবে উন্মোচন করা হয়েছে ‘তোমায় দেখলে মনে হয় ২.০’ শিরোনামের গানটি।

নতুন এ দ্বৈত গানে শফিক তুহিনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী হৈমন্তি রক্ষিত দাস। গানটির কথা ও সুর করেছেন শফিক তুহিন নিজেই। অনুপম মিউজিকের ব্যানারে প্রকাশিত ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা চন্দন রয় চৌধুরী।

গানটির একটি বিশেষ আকর্ষণ হলো, কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে নির্মিত নব্বই দশকের জনপ্রিয় চলচ্চিত্র ‘বিয়ের ফুল’-এর বহুল শ্রোতাপ্রিয় গান ‘তোমায় দেখলে মনে হয়’র কেবল কোরাস অংশটি নতুনভাবে সংযোজন করা হয়েছে। পুরোনো গানের আবেগ ও নতুন সংগীতায়োজনের সমন্বয়ে গানটিকে ভিন্নমাত্রা দেওয়ার চেষ্টা করেছেন নির্মাতারা।

নতুন গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে শফিক তুহিন বলেন, ‘তোমায় দেখলে মনে হয় ২.০’ সব ধরনের সংগীতপ্রেমীর ভালো লাগবে বলে আমার বিশ্বাস। নতুন ও পুরোনো সুরের মেলবন্ধন শ্রোতাদের কাছে আলাদা আবেদন তৈরি করবে।

তিনি আরও বলেন, ‘অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটির ভিডিও প্রকাশ করা হয়েছে। এরই মধ্যে এটি দর্শক-শ্রোতাদের আগ্রহ কাড়তে শুরু করেছে।’

কালবেলা/নূর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১০

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১১

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১২

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৩

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৪

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৫

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

১৬

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

১৭

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

১৮

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান-ওমানের বৈঠক

১৯

শফিক তুহিনের জন্মদিনে আসছে ‘তোমায় দেখলে মনে হয় ২.০’

২০
X