কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১২:৪৪ পিএম
আপডেট : ২৯ মে ২০২৬, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের মাঝেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়া এই সিরিজের ম্যাচ সূচি ও ভেন্যু এতদিন চূড়ান্ত না হলেও অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে।

ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ জুলাই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি চলবে ২৯ জুলাই পর্যন্ত। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২ আগস্ট থেকে ৬ আগস্ট পর্যন্ত।

দুই ম্যাচই হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। প্রথম টেস্ট আয়োজন করা হবে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে। এই ভেন্যুতে এটিই হতে যাচ্ছে প্রথম টেস্ট ম্যাচ, যা ক্যারিবীয় ক্রিকেটের জন্য ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কুইন্স পার্ক ওভাল মাঠে, যেখানে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন হয়ে আসছে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ক্রিকেট ছড়িয়ে দেওয়া, দর্শক সম্পৃক্ততা বাড়ানো এবং আঞ্চলিক ক্রিকেট অবকাঠামো উন্নয়নের লক্ষ্যেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

অন্যদিকে পাকিস্তান এই সফরে নামছে কিছুটা চাপের মধ্যেই। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে এসেছে তারা। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে লাল বলের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে পাকিস্তানের।

উল্লেখ্য, ২০২১ সালের পর এটিই হবে পাকিস্তানের প্রথম ক্যারিবীয় টেস্ট সফর। সর্বশেষ সফরে দুই দলের মধ্যকার সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল।

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X