বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০১:৪৮ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট

আদালত চত্বরে বিসিবির আইনজীবীরা। ছবি : কালবেলা
আদালত চত্বরে বিসিবির আইনজীবীরা। ছবি : কালবেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলমান নির্বাচন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই আদেশের ফলে বিসিবির ৭ জুনের নির্বাচন হতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির আইনজীবী। বোর্ডের সাবেক ৬ কাউন্সিলর এ রিট করেন।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি করে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।

পরে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিম এম রহমান জানান, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে৷ এ পর্যন্ত বিসিবির বোর্ড সংক্রান্ত চারটি রিট হাইকোর্ট খারিজ করে দিয়েছে।

ব্যারিস্টার মাহিম এম রহমান বলেন, একের পর এক রিট করে আইসিসির কাছে ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে৷ ইতোমধ্যে বিসিবির সার্বিক পরিস্থিতি জানতে, দুবাই থেকে আইসিসির দুজন প্রতিনিধি ঢাকায় অবস্থান করছেন। তাদেরও ক্রিকেট বোর্ডের সার্বিক পরিস্থিতি জানানো হয়েছে।

গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে হাইকোর্ট গঠিত নির্বাচন কমিশনার।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জুন পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচনে সরাসরি ভোটে ২৩ পরিচালক নির্বাচিত হবেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুজন পরিচালক হবেন। ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম/এমজে
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X