স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালের আগে পরিসংখ্যানে এগিয়ে কারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেড় মাসের মাঠের লড়াই শেষে আগামীকাল রোববার (১৯ নভেম্বর) পর্দা নামছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ আসরের। ভারতে অনুষ্ঠিত দশ দলের প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আহমেদাবাদের শিরোপা নির্ধারণী ফাইনালের আগে দেখে নেওয়া যাক বিশ্বকাপ ও ওয়ানডেতে দুদলের পরিসংখ্যান-

রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের ১ লাখ ৩০ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ভারত। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। ওয়ানডে সংস্করণে এখন পর্যন্ত মোট ১৫০ বার মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। দুদলের পরিসংখ্যানে ভারতের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে পাঁচবারে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ওয়ানডেতে ৮৩ ম্যাচ জিতেছে অজিরা। অন্যদিকে ভারতের জয়ের সংখ্যা ৫৭টিতে। দুদলের বাকি ১০টি ওয়ানডে পরিত্যাক্ত হয়েছে।

৮৩ জয়ের মধ্যে ঘরের মাটিতে ৩৮টি ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ভারতের মাটিতেও ৩৩টি ওয়ানডেতে জয় পেয়েছে অজিরা। এ ছাড়া নিরপেক্ষ ভেন্যুতে ১২বার টিম ইন্ডিয়াকে হারের স্বাদ দিয়েছে কামিন্স-ওয়ার্নাররা। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৩৩ ম্যাচে জয় পেয়েছে ভারত। অজিদের মাটিতে মাত্র ১৪টি ওয়ানডে জিতেছে টিম ইন্ডিয়া। এ ছাড়া নিরপেক্ষ ভেন্যুতেও ১০ ম্যাচে জয় পেয়েছে রোহিত-কোহলিরা। বিশ্বকাপের পরিসংখ্যানেও এগিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১৩ ম্যাচে তাদের ৮ জয়ের বিপরীতে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতের জয় ৫টিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর ৩৫২ ও ১২৫, অজিদের ৩৫৯ ও ১২৮ রান। বিশ্বকাপের ফাইনালে আগে একবার মুখোমুখি হয়েছিল দুদল। ২০০৩ বিশ্বকাপের ফাইনাল জিতে শিরোপা উৎসব করে অস্ট্রেলিয়া।

১৯৮৩ বিশ্বকাপে দু’বার মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ বাজেভাবে হেরেছিল ভারত, অস্ট্রেলিয়া জিতেছিল ১৬২ রানে। ফিরতি ম্যাচেই কিন্তু বদলা নিয়েছিল কপিল দেবের দল, অস্ট্রেলিয়া হেরেছিল ১১৮ রানে। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বর্তমানে বিসিসিআইয়ের সভাপতির দায়িত্বে থাকা রজার বিনি। পরের বিশ্বকাপে, ১৯৮৭ তে দুটি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দেশ। প্রথমটায় টানটান উত্তেজনার মধ্যে অস্ট্রেলিয়া জেতে মাত্র এক রানে। দ্বিতীয়টা আজহারউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ভারত জয়ী হয় ৫৬ রানে।

১৯৯২ বিশ্বকাপে একবারের মুখোমুখিতে শেষ হাসি হেসেছিল অস্ট্রেলিয়াই, তুমুল লড়াইয়ের পর জিতেছিল এক রানে। ১৯৯৬ সালেও জয়ী সেই অস্ট্রেলিয়াই, ১৬ রানে। ১৯৯৯ বিশ্বকাপে একমাত্র ম্যাচেও ভারত হারাতে পারেনি অজিদের, ৭৭ রানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

২০০৩ সালে গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়া জিতেছিল হেসেখেলে, ৯ উইকেটে। ফাইনালে ফের অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল সৌরভ গাঙ্গুলির ভারত। রিকি পন্টিংয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতের অধরা থেকে যায় বিশ্বকাপ ট্রফি। অস্ট্রেলিয়া জিতেছিল ১২৫ রানে।

২০০৭ এর বিশ্বকাপে মুখোমুখি হয়নি দুই দেশ। ২০১১ বিশ্বকাপ গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছিল ভারত। ম্যাচসেরা হন যুবরাজ সিং।

সর্বশেষ ২০১৫ বিশ্বকাপেও ভারত হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। স্টিভ স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দেওয়া ৩২৯ রানের টার্গেতে ব্যাট করতে নেমে ভারত অলআউট হয় ২৩৩ রানে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১০

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১১

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১২

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৩

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৪

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৫

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৬

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৭

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৮

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৯

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

২০
X