স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১২:৩৫ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ব্যর্থতার অনুসন্ধানে তদন্ত কমিটি বিসিবির

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

চলতি মাসে শেষ হওয়া ভারত বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গ্রুপপর্ব থেকে ছিটকে যায় সাকিব আল হাসানের দল। ৯ ম্যাচের দুটিতে জয় পাওয়ায় সবার আগে বিদায় নিশ্চিত হয় বাংলাদেশের।

টুর্নামেন্ট শেষ হওয়ার ১০ দিন পর তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেখা যায় বিসিবির পরিচালকদের নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে এই কমিটিতে আরও রয়েছেন মাহাবুব আনাম ও আকরাম খান।

বিশ্বকাপের সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। তবে চরমভাবে ব্যর্থ হয় সাকিব আল হাসানরা। যদিও প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয় দিয়ে শুরু হয়েছিল বিশ্বকাপের মিশন। এরপরই নখদন্তহীন হয়ে পড়ে টাইগাররা। কোনো প্রতিপক্ষের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধ গড়তে পারেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

শঙ্কা জেগেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন নিয়ে। শ্রীলঙ্কাকে হারিয়ে কোনোমতো পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ। এতে নিশ্চিত হয় ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা।

বিশ্বকাপে এমন ভরাডুবিতে সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েছে বিসিবি, দলের কোচিং স্টাফ এবং ক্রিকেটাররা। অসন্তোষ ছিলেন বিসিবির অনেক পরিচালক। গুঞ্জন ছিল ব্যর্থতার অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

বুধবার (২৯ নভেম্বর) বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টেস্টে দ্বিতীয় দিনে এলো এই ঘোষণা। ই-মেইলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘তিন সদস্যের এই কমিটির উদ্দেশ্য হচ্ছে বিশ্বকাপে দলের দুর্বল পারফরম্যান্সের পেছনের মূল কারণগুলো যাচাই করা এবং পরবর্তীতে বোর্ডের কাছে ফলাফল উপস্থাপন করা।’

এর আগে বিসিবির কাছে বিশ্বকাপে ব্যর্থতার কারণ ব্যাখ্যা করেছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে বিশ্বকাপের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও তার ব্যাখ্যা দিয়েছেন। পরে বোর্ডের কার্যনির্বাহী সভার আগে তদন্ত কমিটিকে তাদের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বোর্ড সভায় তদন্ত রিপোর্ট পেশ করা হবে বলে জানান গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের সামনে গায়ে আগুন দিয়ে নিজেকে শেষ করলেন এক ব্যক্তি

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

১০

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

১১

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

১৩

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১৪

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১৫

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১৬

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৭

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৮

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৯

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

২০
X