ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

চূড়ান্ত হলো অস্ট্রেলিয়া নারী দলের বাংলাদেশ সফরের সময়সূচি   

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটাঙ্গন এখন বিপিএল নিয়ে ব্যস্ত। মার্চের এক তারিখের ফাইনাল দিয়ে পর্দা নামবে এই টি-টোয়েন্টি আসরের। তবে বিপিএল শেষ হলেও ক্রিকেট পাড়ায় ব্যস্ততা কমছে না। বিপিএল শেষ হতে না হতেই বাংলাদেশ জাতীয় দল প্রস্তুত হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য। তবে পুরুষ ছাড়াও নারী ক্রিকেটেও আসছে বড় ব্যস্ততা। মার্চ-এপ্রিলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) অজিদের বিপক্ষে সাদা বলের সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি।

মিরপুরে হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে।

শক্তিশালী অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াই শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। আগামী ২১ মার্চ প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল মুখোমুখি হবে। এরপর দুদিন বিরতি দিয়ে হবে দ্বিতীয় ওয়ানডে। আর তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে গড়াবে ২৭ মার্চ। মিরপুরে সব ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়।

দুদলের টি-টোয়েন্টি সিরিজের লড়াই শুরু হবে আগামী ৩১ মার্চ। এরপর ২ এপ্রিল দ্বিতীয় টি-টোয়েন্টি আর ৪ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচ। সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়। সিরিজ খেলতে অজি নারী দল বাংলাদেশে পা রাখবে ১৭ মার্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১০

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১১

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১২

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৩

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৪

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৫

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৬

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১৭

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৮

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৯

ব্রাজিলের জালে জাপানের গোল

২০
X