কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৯:৪৯ এএম
আপডেট : ১০ জুন ২০২৪, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

প্রোটিয়াদের বিপক্ষে টাইগার একাদশে সৌম্য?

সৌম্য সরকার। ছবি : সংগৃহীত
সৌম্য সরকার। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার হারানোর পর টেক্সাস থেকে নিউইয়র্কে চলে আসে বাংলাদেশ দল। নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। লঙ্কানদের বিপক্ষে শূন্য রানের রেকর্ড গড়ার পরও টাইগারদের একাদশে থাকতে পারেন সৌম্য সরকার!

নিউইয়র্কে অস্থায়ী এই স্টেডিয়াম সম্পর্কে বাংলাদেশের চেয়ে ভালো ধারণা রয়েছে দক্ষিণ আফ্রিকার। টাইগাররা এ মাঠে সর্বশেষ ম্যাচ খেলে ভারতের বিপক্ষে। আর বিশ্বকাপের মূল পর্বেই এ মাঠেই দুটি ম্যাচ খেলেছে প্রোটিয়ারা।

কাজেই কন্ডিশন বিবেচনায় বাংলাদেশের চেয়ে এগিয়ে থেকেই এ ম্যাচে খেলতে নামবে নামবে দক্ষিণ আফ্রিকা। সোমবার (১০ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দুদল

প্রোটিয়া আর টাইগার দুদলেই একটি জায়গায় মিল রয়েছে। এ যাবৎকালে খেলা প্রায় সব ম্যাচেই ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। একই চিত্র দক্ষিণ আফ্রিকা বেলাতেও। এ পর্যন্ত বিশ্বকাপে খেলা দুই ম্যাচে দ্রুত সাজঘরে ফিরেছে তাদের টপ অর্ডার। এরপরও দুদলের ব্যাটিং অর্ডারের পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

এ ম্যাচের আগমুর্হূত বাংলাদেশ অপেক্ষা করবে শরীফুল ইসলামের জন্য। যদি পুরোপুরি সিট হতে পারেন তাহলে বাঁহাতি এই পেসার ফিরতে পারেন টাইগার একাদশে। আর না হলে শ্রীলঙ্কাকে হারানোর একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

নিউইয়র্কে খেলা এখন পর্যন্ত বিশ্বকাপের দুই ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ফলে উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারে প্রোটিয়ারা। বাংলাদেশের মতো তাদেরও ভাবনার বিষয় টপ অর্ডার। এ ম্যাচে জয় পেলে সুপার এইট নিশ্চিত হবে প্রোটিয়াদের। হারলেও সুযোগ থাকবে।

অন্যদিকে শ্রীলঙ্কার পর দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে, সেরা আটের দৌড়ে অনেকখানি এগিয়ে যাবে টাইগাররা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটকিপার,) নজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১০

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১১

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১২

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৩

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৪

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৫

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৬

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৭

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

১৮

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

১৯

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

২০
X