স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ১২:৩১ এএম
আপডেট : ২৫ জুন ২০২৪, ০৫:৫৩ এএম
অনলাইন সংস্করণ

অজিদের বিদায়ের দ্বারপ্রান্তে রেখে সেমিতে ভারত

ভারত ক্রিকেট দলের উল্লাস। ছবি: সংগৃহীত
ভারত ক্রিকেট দলের উল্লাস। ছবি: সংগৃহীত

গত বছরে নিজেদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ হারার ক্ষত এখনো ভুলতে পারেনি ভারতের মানুষেরা। টানা দুটি বৈশ্বিক আসরে অস্ট্রেলিয়ার কাছে হার বড় ক্ষত হিসেবেই দেখা দিচ্ছিল রোহিত-কোহলিদের বুকে। তবে অবশেষে সেই দুই হারের প্রতিশোধ নিল টিম ইন্ডিয়া। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি অস্ট্রেলিয়াকেও ঠেলে দিয়েছে বিদায়ের দ্বারপ্রান্তে।

সোমবার (২২ জুন) সেইন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে অধিনায়ক রোহিত শর্মার ৯২ রানে ভর করে ২০৫ রান করে ভারত। জবাবে ট্রাভিস হেডের লড়াই স্বত্তেও মাত্র ১৮১ পর্যন্ত যেতে পারে অজিরা।

অস্ট্রেলিয়ার এই হারের ফলে আগামীকাল আফগানদের সামনে সুবর্ণ সুযোগ। যদি রশীদ-নবীরা বাংলাদেশকে হারায় তাহলে কোন সমীকরণ ছাড়াই তারা সেমিতে খেলবে। অন্যদিকে ভারত ইতিমধ্যে সেমিফাইনালের জায়গা নিশ্চিত করেছে।

২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য অস্ট্রেলিয়া শুরুতেই বিপদে পড়ে। ডেভিড ওয়ার্নার মাত্র ৬ রানে আর্শদীপ সিংয়ের শেষ বলে স্লিপে সূর্যকুমার যাদবের হাতে ধরা পড়েন। তখন অজিদের দলীয় রানও ৬।

তবে অধিনায়ক মিচেল মার্শকে নিয়ে ট্রাভিস হেড পাল্টা আক্রমণ শুরু করেন। পাওয়ার প্লে শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৬৫ রান। বেশ ভালোভাবেই রান তাড়ার ইঙ্গিত দিচ্ছিল অস্ট্রেলিয়া।

তবে নবম ওভারের শেষ বলে কুলদীপ যাদবের বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে মার্শ ফিরে গেলে অজিদের বিপদ শুরু হয়। মার্শ ২৮ বলে ৩৭ রান করে ফেরেন।

ম্যাক্সওয়েল ক্রিজে এসে প্রথম দুই বলেই চার ও ছক্কা মারেন, তবে কুলদীপ যাদবকে মারতে গিয়ে বোল্ড হয়ে ১৯ রানে ফেরত যান।

১৩.১ ওভারে অস্ট্রেলিয়ার রান তখন ছিল ১২৮। পরের ওভারে মাত্র ২ রান করা স্টয়নিসও অক্ষর প্যাটেলের বলে উইকেট বিলিয়ে ফেরেন। এর ফলে অস্ট্রেলিয়ার বিপদ আরও বাড়ে।

শেষ চার ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন তখন ৫৮ রান। ট্রাভিস হেড টিকে থাকায় অজিদের সম্ভাবনাও ছিল, কিন্তু ভারতীয় বোলিংয়ের সামনে তা সম্ভব হয়নি। বুমরাহ হেডকে আউট করেন, হেড ৪৩ বলে ৯ চার ও ৪ ছক্কায় করেন ৭৬ রান। পরের ওভারে ম্যাথিউ ওয়েডকে ফেরান আর্শদীপ।

শেষ দিকে টিম ডেভিড ও প্যাট কামিন্স চেষ্টা করলেও অস্ট্রেলিয়াকে জেতানো সম্ভব হয়নি।

ভারতের পক্ষে আর্শদীপ ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। কুলদীপ ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট এবং বুমরাহ ৪ ওভারে ২৯ রান ও অক্ষর প্যাটেল ৩ ওভারে ২১ রান দিয়ে ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে রোহিতের ঝড়ে ২০৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১০

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১১

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

১২

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১৩

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১৪

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১৫

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৬

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৭

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৮

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৯

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

২০
X