ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৬:১১ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ০৬:২২ পিএম
অনলাইন সংস্করণ

পারফর্ম করেই দলে থাকতে হবে সাকিব-মাহমুদউল্লাহদের

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য এলেও থেকে গেছে অনেক আক্ষেপ। পুরো টুর্নামেন্টজুড়ে ব্যর্থ ছিলেন দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ। তাদের ছন্দহীনতার প্রভাব পড়েছে দলের সাফল্যেও। দুজনের অবসর নিয়েও চারদিকে হচ্ছে আলাপ-আলোচনা। যদিও বিসিবি বলছে, পারফরম্যান্স করলেই তবে দলে থাকতে পারবেন। সেটা সাকিব কিংবা মাহমুদউল্লাহ বলে কথা নয়। যে কাউকেই দলে থাকতে হলে পারফর্ম করতে হবে।

আজ শনিবার (২৯ জুন) বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এ কথা বলেন। সাকিব-রিয়াদের অবসর প্রসঙ্গে তিনি বলেন, ‘সাকিব-মাহমুদউল্লাহ আমি কারোর নাম বলছি না। যারা পারফর্ম করে সামনে আসবে, তারাই খেলবে। এখন যারা এই দলের মধ্যে খেলছে, আমি মনে করি তারা নিজেদের পারফরম্যান্স দিয়ে এসেছে। তাদের আমরা ওইভাবে (পারফর্ম দিয়ে) মূল্যায়ন করতে চাই।’

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং বিভাগ ছিল ব্যর্থ। ৭ ম্যাচে খুব একটা ছন্দময় দেখা যায়নি কাউকেই। যদিও দলে সুযোগ পেতে সবাইকে পারফর্ম করেই আসতে হয়েছে জানিয়ে জালাল বলেন, ‘যারা এখানে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) গেছে, প্রত্যেকেই কিন্তু তাদের সামর্থ্য দেখিয়ে দলে সুযোগ পেয়েছিল। আশা করি সামনে যে দলগুলো হবে, সামর্থ্য দিয়েই তারা আসবে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১০

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১১

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১২

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৩

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৪

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৫

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৬

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৭

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৮

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৯

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

২০
X