কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

৮ বছরে ২০ বার বর্ণবাদী আক্রমণের শিকার ভিনিসিয়াস, ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

ফিফা সভাপতি ইনফান্তিনো এবং ভিনিসিয়াস জুনিয়র। ছবি : সংগৃহীত
ফিফা সভাপতি ইনফান্তিনো এবং ভিনিসিয়াস জুনিয়র। ছবি : সংগৃহীত

আরও একবার বর্ণবাদী আক্রমণের থাবায় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। মঙ্গলবার বেনফিকার বিপক্ষে ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়ে আবারও আলোচনায় এই তারকা ফুটবলার। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ৮ বছরে ২০বারের মতো এমন ঘটনার মুখোমুখি হয়েছেন ভিনি।

গোল করার পর উদ্‌যাপন করতে গিয়ে বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার গিয়ানলুকা প্রেস্তিয়ান্নির সঙ্গে বিরোধে জড়ান ভিনি। আর তখনই ভিনির উদ্দেশে বর্ণবাদী মন্তব্য ছোড়েন প্রেস্তিয়ান্নি। ভিনিসিয়ুসের পাশে থাকা অঁরেলিয়ে চুয়ামেনি জানান, ভিনি তার সতীর্থদের বলেছেন প্রেস্তিয়ান্নি তাকে ‘বানর’ বলেছেন। এমবাপ্পের দাবি, প্রেস্তিয়ান্নি ভিনিকে পাঁচবার বানর বলেছেন।

এমন ঘটনার পর থেকেই তোলপাড় ফুটবল দুনিয়া। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও। এক বিবৃতিতে ফিফা সভাপতি জানান, এই ঘটনায় তিনি ‘স্তম্ভিত ও মর্মাহত’। সেইসঙ্গে কড়া হুঁশিয়ারিও দিয়েছেন ফিফা বস। বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘উয়েফা চ্যাম্পিয়নস লিগে বেনফিকা ও রিয়াল মাদ্রিদ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের ওপর যে বর্ণবাদী আক্রমণের অভিযোগ উঠেছে, তা দেখে আমি স্তম্ভিত ও মর্মাহত। আমাদের খেলাধুলা কিংবা সমাজে বর্ণবাদের কোনো স্থান নেই। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

বর্ণবাদ নিরসনে প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘ফিফা গ্লোবাল ইনিশিয়েটিভ অ্যাগেইনস্ট রেসিজম এবং প্লেয়ার্স’ ভয়েস প্যানেলের মাধ্যমে খেলোয়াড়, রেফারি এবং ভক্তদের সম্মান ও সুরক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করছে। যেকোনো বর্ণবাদী বা বৈষম্যমূলক ঘটনার সময় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

বিবৃতিতে রেফারিকে ধন্যবাদ দেন ইনফান্তিনো। তিনি জানান, ‘আমি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরকে অভিনন্দন জানাই, যিনি নিয়ম অনুসরণ করে ম্যাচ থামিয়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রোটোকল সক্রিয় করেছেন এবং পরিস্থিতি যথাযথভাবে মোকাবিলা করেছেন। ফিফা এবং পুরো ফুটবল বিশ্ব বর্ণবাদ ও সব ধরনের বৈষম্যের শিকার ব্যক্তিদের প্রতি দৃঢ় সহমর্মিতা প্রকাশ করে। আমরা বারবার বলব: বর্ণবাদ নয়, কোনো ধরনের বৈষম্য নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X