স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে সাবিনাদের সুখবর দিল বাফুফে

চলতি বছরেই নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ছবি : সংগৃহীত
চলতি বছরেই নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক সময়ে একাধিক আন্তর্জাতিক ফুটসাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেও নেই ঘরোয়া টুর্নামেন্ট। এদিকে সাফের অভিষেক আসরে চ্যাম্পিয়নও হয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। এমতাবস্থায় নারী ও পুরুষ উভয় প্রতিযোগিতা আয়োজনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফের ফুটসাল কমিটি।

২০০৮ সালে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো নিয়ে ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছিল বাফুফে। ঐ টুর্নামেন্টে ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়৷ এরপর গত ১৬ বছর আর এই খেলা মাঠে গড়াতে দেখা যায়নি। তাই নতুন করে এই টুর্নামেন্ট আয়োজনের আহ্বান করা হয়েছে। ক্লাব বা দলের নামের ক্ষেত্রে কোনো বিশিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের হলে ট্রাস্টি বোর্ড কিংবা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে৷

নারী ও পুরুষ উভয় দলের ফুটসাল লিগই করতে চায় বাফুফে। এজন্য দল গঠনে আগ্রহী ক্লাবকে দুই দল গঠনই বাধ্যতামূলক করা হয়েছে। ক্লাবগুলোকে পরবর্তী দুই মৌসুম নারী ও পুরুষ ফুটসাল লিগে খেলার অঙ্গীকার করতে হবে। পাশাপাশি লিগ খেলতে আগ্রহী ক্লাবকে ৫ লাখ টাকা বাফুফেকে পে অর্ডার দিতে হবে। লিগের নিয়ম কানুন ও শর্তপূরণ সাপেক্ষে এই গ্যারান্টি মানি ফেরত পাবে ক্লাবগুলো।

আগামী ২রা মে থেকে ফুটসাল কমিটি লিগ শুরু করার দিনক্ষণ ঠিক করেছে। এখনো কোনো দল আনুষ্ঠানিকভাবে আবেদন করেনি ৷ আগ্রহী ক্লাব বা দল আবেদন করলে বাফুফের ক্লাব লাইসেন্সিং কমিটি সেটা পর্যালোচনা করে সিদ্ধান্ত প্রদান করবে। তবে ঘরোয়া ফুটবলের একটি অলিখিত সংস্কৃতি হলো খেলা পেছানো। সকল আনুষ্ঠানিকতা শেষে দোসরা মে খেলা শুরু হয় কি না সেটাই দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X