স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ০৬:২৯ পিএম
আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে এশিয়ান কাপের শ্রেষ্ঠত্বের মুকুট জাপানের

এশিয়ান কাপের শ্রেষ্ঠত্বের মুকুট এখন জাপানের। ছবি : সংগৃহীত
এশিয়ান কাপের শ্রেষ্ঠত্বের মুকুট এখন জাপানের। ছবি : সংগৃহীত

স্বপ্নের ফাইনাল দেখতে গ্যালারিতে উপস্থিত হয়েছিল ৮০ হাজার অজি সমর্থক। তাছাড়া, ঘরের মাঠেরও পরিবেশও পক্ষে ছিল অস্ট্রেলিয়ার। ফলে এএফসি নারী এশিয়ান কাপের শিরোপাটা নিজেদের শোকেসেই রেখে দেওয়ার প্রত্যয়ী ছিল স্বাগতিকরা। কিন্তু অজিদের সেই উৎসবের আমেজকে বিষাদে রূপ দিয়ে শিরোপা ছিনিয়ে নিল জাপান। রোমাঞ্চকর ফাইনালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে এশীয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট পরল জাপানের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতিআক্রমণে মেতে উঠলেও ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায় প্রথমার্ধেই। ১৭ মিনিটে জাপানের উদীয়মান তারকা মাইকা হামানো বক্সের বাম প্রান্ত থেকে এক দুর্দান্ত কোণাকুণি শটে বল জালে জড়ান। অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাকেঞ্জি আর্নল্ড ঝাঁপিয়েও সেই গতির শট আটকাতে পারেননি। এই একটি গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

পিছিয়ে পড়ার পর ঘরের মাঠের দর্শকদের সমর্থনে মরিয়া হয়ে লড়ে অস্ট্রেলিয়া। দলের অন্যতম সেরা তারকা স্যাম খের বেশ কয়েকবার গোলের সুযোগও পেয়েছিলেন। কিন্তু জাপানের রক্ষণভাগ ভেদ করে গোল আদায় করা সম্ভব হয়নি। ম্যাচের শেষ দিকে ভ্যান এগমন্ডের একটি জোরাল শট জাপানি ডিফেন্ডাররা ব্লক করলে সমতায় ফেরার শেষ সুযোগটিও হাতছাড়া হয় স্বাগতিকদের।

পুরো টুর্নামেন্টজুড়ে মাত্র একটি গোল খাওয়া জাপান ফাইনালেও দেখিয়েছে তাদের রক্ষণভাগের সামথ্য। বিশেষ করে দলনেতা সাকি কুমাগাইয়ের নেতৃত্বে জাপানি ডিফেন্ডাররা স্যাম খের এবং ক্যাটলিন ফোর্ডদের খুব একটা জায়গা নিতে দেননি। গোলরক্ষক ইয়ামাশিতাও গোলপোস্টের নিচে ছিলেন দুর্দান্ত।

এ নিয়ে তৃতীয়বার এশিয়ান কাপের ফাইনালে জাপানের কাছে হারল অস্ট্রেলিয়া। এর আগে ২০১৪ এবং ২০১৮ সালের ফাইনালেও জাপানের কাছে হেরে শিরোপা ভঙের বেদনা নিয়ে মাঠ ছেড়েছিল তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X