স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

১০ বছরে রূপকথার মৃত্যু! প্রিমিয়ার লিগ জয়ী হামজাদের দল নামল তৃতীয় ডিভিশনে

নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশি তারকা হামজা চৌধুরীও। ছবি : বিবিসি
নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছেন বাংলাদেশি তারকা হামজা চৌধুরীও। ছবি : বিবিসি

২০১৫-১৬ মৌসুমে সবাইকে চমকে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল লেস্টার সিটি। আর ১০ বছর পর সেই লেস্টার সিটি নেমে গেল তৃতীয় ডিভিশনে। ২০২৪-২৫ সালে নেমে যায় দ্বিতীয় ডিভিশনে। এবার সেখান থেকেও পতন। হাল সিটির সঙ্গে ড্র করে তৃতীয় ডিভিশনে নেমে গেল বাংলাদেশের হামজা চৌধুরীর দল। সাম্প্রতিক সময়ে কোনও ক্লাবের এত বড় অধঃপতন দেখেনি ফুটবল বিশ্ব।

ইংল্যান্ডের দ্বিতীয় ডিভিশন অর্থাৎ ইএফএল চ্যাম্পিয়নশিপে লেস্টারের ম্যাচ ছিল হাল সিটির বিপক্ষে। সেই ম্যাচ শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়। হামজা চৌধুরীকে পরে নামিয়েও লাভ হয়নি। ৪৪ ম্যাচে লেস্টারের পয়েন্ট এখন ৪২। বাকি দুই ম্যাচ জিতলেও লাভ হবে না। ১০ বছর আগে যে রূপকথার জন্ম দিয়েছিল লেস্টার সেই ক্লাবটিই কীভাবে একেবারে তৃতীয় পর্বে অবনমন ঘটল। এমন ব্যর্থতার নেপথ্যে কী?

আগে রূপকথার গল্পটা বলা যাক। বছর দশেক আগে এই সময় চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা করছিল লেস্টার। ২০১৪ সালে দ্বিতীয় ডিভিশন থেকে উঠে আসে জেমি ভার্ডির পুরনো দল। পরের বছর ১৪তম স্থানে শেষ করে। আর ২০১৬ সালে অবিশ্বাস্য সাফল্য। ক্লদিও রেনেরির দলে তখন চাঁদের হাট। কাসপার স্কিমিসেল, বেন চিলওয়েল, এনগোলো কন্তে, রিয়াদ মাহরেজরা প্রিমিয়ার লিগে রাজত্ব করেছিলেন। আর ২৪ গোলের অনন্য নজিরে তাক লাগিয়ে দিয়েছিলেন জেমি ভার্ডি। এরপর চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ বা কনফারেন্স লিগে যথেষ্ট লড়াই করে লেস্টার। ইউসিএলের কোয়ার্টার ফাইনাল পর্যন্তও খেলেছিল তারা।

কিন্তু কয়েকটা ঘটনা লেস্টারের সফরে বাধা হয়ে দাঁড়ায়। ২০১৮ সালে চেয়ারম্যান ভিচাই শ্রীবদ্ধনপ্রভা বিমান দুর্ঘটনায় মারা যান। তার মৃত্যু লেস্টারের কাছে বড় ধাক্কা ছিল। এরপর এল কোভিড। বিনিয়োগকারী সংস্থার ব্যবসার ক্ষতি হয়। নতুন ও সম্ভাবনাময় প্লেয়ার আসা কার্যত বন্ধ হয়ে যায়। তার মধ্যেও ২০২০-২১ সালে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী এফএ কাপ জেতে।

কিন্তু ২০২২-২৩ সালে ধারাবাহিক হার, ক্রমাগত কোচ বদলের পর প্রিমিয়ার লিগ থেকে অবনমন হয়ে যায় লেস্টার। পরের বছর জেমি ভার্ডিরা ফের ইংল্যান্ডের সেরা লিগে ফিরে আসেন। কিন্তু ২০২৫ সালে ফের দ্বিতীয় ডিভিশনে! আর ঠিক একবছরের মধ্যে তৃতীয় ডিভিশনে। ভুল দল পরিচালনা, ব্যাঙ্কের ঋণ, ক্লাবে ভুল বোঝাবুঝি- সব মিলিয়ে দশ বছরের মধ্যে এক রূপকথার মৃত্যু দেখল ফুটবল বিশ্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্‌–দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১০

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

১১

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১২

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৩

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৪

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৬

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৮

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৯

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

২০
X