স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে টমাস ডুলির সাথে দেখা হলো হামজার

সান মারিনোর ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। ছবি: বাফুফে
সান মারিনোর ক্যাম্পে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। ছবি: বাফুফে

ইউরোপের মাটিতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচকে সামনে রেখে নিজেদের সেরা প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সবশেষ গত মঙ্গলবার (২ জুন) রাতে তারকা ফুটবলার হামজা চৌধুরী স্কোয়াডে যোগ দেওয়ায় এখন পূর্ণাঙ্গ শক্তি নিয়ে অনুশীলনে নেমেছেন জামাল ভূঁইয়ারা। সব সদস্যের উপস্থিতিতে সান মারিনোর কন্ডিশনে এখন পুরোদমে চলছে রণকৌশল সাজানোর কাজ।

আগামী ৫ জুন স্বাগতিক সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে গত সোমবারই ইউরোপের এই দেশটিতে পা রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার সান মারিনোতে পৌঁছানোর পরপরই দলে যোগ দেন প্রবাসী ফুটবলার সামিত সোম। এরপর গভীর রাতে ক্যাম্পে এসে পৌঁছান জায়ান আহমেদ এবং পরদিন বিকেলেই তিনি নেমে পড়েন অনুশীলনে। সবশেষে হামজা চৌধুরী যুক্ত হওয়ায় দলের সবাই এখন ক্যাম্পের অংশ। সেইসঙ্গে প্রথমবার কোচ টমাস ডুলির সঙ্গেও দেখা হয় হামজা চৌধুরীর।

দীর্ঘ ২৪ ঘণ্টার ক্লান্তিকর এক ভ্রমণ শেষে প্রথম দিনটি ফুটবলাররা কাটান হালকা রিকভারি সেশনের মধ্য দিয়ে। তবে এর পরদিন থেকেই শুরু হয় পুরোদস্তুর স্কোয়াড অনুশীলন।

সান মারিনোর দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া ফুটবলারদের জন্য কিছুটা পরীক্ষা নিলেও তা ইতিবাচক হিসেবেই দেখছেন দলের ম্যানেজার আমের খান। তিনি বলেন, ‘গতকালের অনুশীলনে বেশ ঠান্ডা অনুভব করলেও আজ কিন্তু তীব্র গরম ছিল, যা অনেকটা বাংলাদেশের আবহাওয়ার মতোই। পর পর দুই দিন সম্পূর্ণ ভিন্ন দুই ধরনের আবহাওয়ার অভিজ্ঞতা হলো আমাদের।’

বাংলাদেশ ও সান মারিনোর সময়ের ব্যবধান ৪ ঘণ্টা। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১০টা) মাঠে নামে দল। প্রায় ৯০ মিনিটের নিবিড় অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ফুটবলাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১০

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১১

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১২

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৩

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১৪

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৫

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৬

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৭

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৮

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৯

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

২০
X