ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

৪ ইভেন্টে ৩ রেকর্ডে যে বার্তা দিলেন রিংকি

রিংকি বিশ্বাস। ‍ছবি : সংগৃহীত
রিংকি বিশ্বাস। ‍ছবি : সংগৃহীত

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সব আলো থাকে স্প্রিন্ট ইভেন্টে। বাকি ইভেন্টের ক্রীড়াবিদরা যেন পার্শ্বচরিত্র! মাঝারি ও দূরপাল্লার দৌড়বিদরা তো আরও পেছনের কাতারে, থাকেন আলোর বাইরে। সদ্য সমাপ্ত সামার অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে আলোর বাইরে থাকা ইভেন্ট দিয়েই স্পটলাইটে এসেছেন রিংকি বিশ্বাস।

মোহাম্মদ ইসমাইলকে হারিয়ে ইমরানুর রহমানের দ্রুততম খেতাব জয়। শিরিন আক্তারের রাজত্বে আরও একবার সুমাইয়া দেওয়ানের হানা। নারীদের ১০০ মিটারের পর ২০০ মিটার স্প্রিন্টে ভাগ্য নির্ধারণ ফটোফিনিশে, মাইক্রো সেকেন্ডের ব্যবধানে। শেষ দিনে এসে ২০০ মিটার ইভেন্টে ইমরানুর রহমানের ইনজুরি নিয়ে স্ট্রেচারে করে ট্র্যাক ছাড়া—এমন নাটকীয়তার ভিড়ে রিংকি বিশ্বাসের শিরোনামে আসাটা চমকপ্রদ ঘটনাই বটে! যা সম্ভব হয়েছে অসাধারণ নৈপুণ্যর কারণে।

বাংলাদেশ নৌবাহিনীর এ ক্রীড়াবিদ চার ইভেন্টে অংশগ্রহণ করেছেন, সোনা জিতেছেন সব ইভেন্টে। রেকর্ড গড়েছেন তিনটি। তিন দিনের আসরের প্রতিদিন একটি করে রেকর্ড গড়েছেন রিংকি বিশ্বাস।

মেদহীন লিক লিকে গড়ন—মাঝারি পাল্লার দৌড়ের জন্য উপযুক্ত দৈহিক কাঠামোর রিংকি বিশ্বাস। জাতীয় স্টেডিয়ামের মেরুন ট্র্যাকে ১৫০০ মিটার ইভেন্ট দিয়ে শুরু। ৪ মিনিট ৪৮.০৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতলেন। ১০ হাজার মিটারের স্বর্ণপদক গলায় তোলার পথে গড়লেন রেকর্ড। সময় নিলেন ৩৯ মিনিট ১৪.৫০ সেকেন্ড। ৩ হাজার মিটার ইভেন্টে রেকর্ড গড়ার পথে সময় নিলেন ১০ মিনিট ২৭.৬০ সেকেন্ড। ৫ হাজার মিটার ইভেন্টে রেকর্ড গড়ে স্বর্ণজয়ের পথে সময় নিলেন ১৮ মিনিট ২০.০০ সেকেন্ড।

চার ইভেন্টের মধ্যে গত এসএ গেমসে পদক জয়ীদের সঙ্গে টাইমিংয়ে সবচেয়ে কাছাকাছি ছিলেন ১৫০০ মিটার ইভেন্টে। শ্রীলংকার নিলানি রত্নায়েকে স্বর্ণজয়ের পথে টাইমিং করেছিলেন ৪ মিনিট ৩৪.৩৪ সেকেন্ড। তার থেকে ১৩.৭৪ সেকেন্ড বেশি সময় নিয়েছেন রিংকি বিশ্বাস। উন্নত প্রশিক্ষণ, সঠিক দিকনির্দেশনা পেলে ১৩.৭৪ সেকেন্ডের দূরত্ব ঘুচতে পারে। কিন্তু বাংলাদেশে তো দূরপাল্লা ও মাঝারি পাল্লার দৌড়বিদদের কেউ গোনাতেই রাখে না। রিংকি বিশ্বাস কি প্রয়োজনীয় যত্ন পাবেন, যা দিয়ে নিজেকে আরও শানিত করা যায়! উত্তরটা সময় দিতে পারে।

ঈর্ষণীয় সাফল্যর পর এ-সংক্রান্ত দাবি ছিল রিংকি বিশ্বাসের কণ্ঠে, ‘আমাদেরও কিন্তু বৈশ্বিক নানা ক্রীড়া প্রতিযোগিতায় পাঠাতে পারে, আমরা আন্তর্জাতিক আসরে অংশগ্রহণ করতে চাই।’ প্রতিযোগিতার শেষ দিন ৫ হাজার মিটার দৌড়ে দেখা গেল খালি পায়ে দৌড়চ্ছেন রিংকি বিশ্বাস! অযত্ন-অবহেলা বাংলাদেশ ক্রীড়াঙ্গনের নিয়মিত চিত্র। তার মধ্যেই রিংকি বিশ্বাসের মতো কেউ মাথা উঁচু করে দাঁড়ান। জানান দেন—আমাদের একটু যত্ন নিলে প্রতিদান হিসেবে দেশকে কিছু দিতে পারি। রিংকিদের দিকে সে দৃষ্টি কি দেবে ক্রীড়া প্রশাসন!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১০

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১২

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৪

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৫

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৬

আজকে স্বর্ণের বাজারদর

১৭

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৮

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৯

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

২০
X