কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৯:৪৩ এএম
আপডেট : ১৬ জুন ২০২৬, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি : সংগৃহীত
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমের তারকায় পরিণত হয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে শুধু ম্যাচসেরার পুরস্কারই জেতেননি, নিজের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যাও কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৬০০০ শতাংশ বাড়িয়ে ফেলেছেন।

ম্যাচের আগে ভোজিনহার ইনস্টাগ্রাম অনুসারী ছিল প্রায় ৪৫ হাজার। কিন্তু স্পেনের বিপক্ষে দুর্দান্ত গোলকিপিংয়ের পর সেই সংখ্যা লাফিয়ে ২৭ লাখের বেশি হয়ে যায়। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা তার অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ভিড় জমান তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়।

স্পেন ম্যাচে ২৭টি শট নেয়, যার মধ্যে সাতটি ছিল লক্ষ্যে। তবে ৪০ বছর বয়সী এই গোলরক্ষক একের পর এক দুর্দান্ত সেভ করে প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখেন। তার নৈপুণ্যে কেপ ভার্দে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচেই শক্তিশালী স্পেনের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নেয়।

এই পারফরম্যান্সের সুবাদে ভোজিনহা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ক্লিন শিট রাখা গোলরক্ষকের রেকর্ডও গড়েছেন। পাশাপাশি ফিফা তাকে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত করে।

ম্যাচ শেষে অনুসারীর সংখ্যা হঠাৎ কয়েক মিলিয়ন বেড়ে যাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ভোজিনহা হাসতে হাসতে এক শব্দে বলেন, ৬০০০% অনুসারী বাড়ল কেপ ভার্দের নায়ক ভোজিনহার।

২০২৬ ফিফা বিশ্বকাপের মঞ্চে স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমের তারকায় পরিণত হয়েছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে শুধু ম্যাচসেরার পুরস্কারই জেতেননি, নিজের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যাও কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৬০০০ শতাংশ বাড়িয়ে ফেলেছেন।

ম্যাচের আগে ভোজিনহার ইনস্টাগ্রাম অনুসারী ছিল প্রায় ৪৫ হাজার। কিন্তু স্পেনের বিপক্ষে দুর্দান্ত গোলকিপিংয়ের পর সেই সংখ্যা লাফিয়ে ২৭ লাখের বেশি হয়ে যায়। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীরা তার অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ভিড় জমান তার সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়।

স্পেন ম্যাচে ২৭টি শট নেয়, যার মধ্যে সাতটি ছিল লক্ষ্যে। তবে ৪০ বছর বয়সী এই গোলরক্ষক একের পর এক দুর্দান্ত সেভ করে প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখেন। তার নৈপুণ্যে কেপ ভার্দে নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচেই শক্তিশালী স্পেনের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নেয়।

এই পারফরম্যান্সের সুবাদে ভোজিনহা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ক্লিন শিট রাখা গোলরক্ষকের রেকর্ডও গড়েছেন। পাশাপাশি ফিফা তাকে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত করে।

ম্যাচ শেষে অনুসারীর সংখ্যা হঠাৎ কয়েক মিলিয়ন বেড়ে যাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ভোজিনহা হাসতে হাসতে এক শব্দে বলেন, ‘পাগলাটে!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১০

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১১

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১২

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৩

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৪

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৫

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৬

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৭

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১৮

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৯

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

২০
X