কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ওঝাকে বিয়ে করলেন রাজকুমারী

নরওয়ের রাজকুমারী মার্থা লুইস বিয়ে করেছেন একজন ওঝাকে। ছবি : সংগৃহীত
নরওয়ের রাজকুমারী মার্থা লুইস বিয়ে করেছেন একজন ওঝাকে। ছবি : সংগৃহীত

সামান্য এক ওঝাকে বিয়ে করে হইচই ফেলে দিয়েছেন নরওয়ের রাজকুমারী মার্থা লুইস। তার আমেরিকান স্বামী ডিউরেক ভেরেট শামান বা ওঝার কাজ করেন। এমন ‘অসম’ বিয়ের পর বিভক্ত হয়ে পড়েছে খোদ নরওয়ের মানুষজন। স্থানীয় একটি হোটেলে শনিবার ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারেন রাজকুমারী মার্থা। এর আগে দুদিন ধরে চলে বিয়ের উৎসব।

রাজকীয় বিয়ের ক্ষেত্রে রাস্তায় অনেক লোকসমাগম দেখা গেলেও রাজকুমারী মার্থার বিয়ে ছিল অনেকটাই সাদামাটা। স্থানীয় মিডিয়ার উপস্থিতিও খুব একটা দেখা যায়নি এই বিয়েতে। বিয়ের এক্সক্লুসিভ স্বত্ব হ্যালো ম্যাগাজিনকে দিয়েছিলেন এই জুটি। নেটফ্লিক্সের ডকুমেন্টারি ক্রুদেরও বিয়ের অনুষ্ঠানে দেখা যায়।

নিজের মেয়ের এই বিয়েতে রাজকুমারী মার্থার বাবা কিং হ্যারাল্ড ও রানি সোনজা উপস্থিত ছিলেন। এছাড়া সুইডেন ও নেদারল্যান্ডসের রাজকুমার ও রাজকুমারীরাও এই বিয়েতে হাজির হয়েছিলেন। রাজকুমারী মার্থার আগের সংসারে থাকা তিন মেয়েও এই বিয়েতে উপস্থিত ছিলেন।

২০২২ সালে ভেরেটের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছিল রাজকুমারী মার্থার। তবে বিয়ের পর ভেরেট যুবরাজ খেতাব পাবেন না। ২০০২ সালে নরওয়ে লেখক আরি বেহনকে বিয়ে করেছিলেন রাজকুমারী মার্থা। তবে ২০১৭ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X