কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৭:০৬ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাড়িতে ৪ লিটার পেট্রোল রাখায় ব্যক্তির কারাদণ্ড

পেট্রোল
নিজ বাড়িতে মাত্র ৪ লিটার পেট্রোল মজুত রাখার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে আদালত | প্রতীকী ছবি

নিজ বাড়িতে মাত্র ৪ লিটার পেট্রোল রাখার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে আদালত। ব্যতিক্রমধর্মী এই ঘটনা ঘটেছে শ্রীলঙ্কায়। শনিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার কুরুনেগালা জেলার কোবেগানে এলাকার ৪৮ বছর বয়সী এক বাসিন্দাকে অবৈধভাবে ৪ লিটার পেট্রোল রাখার অভিযোগে ২১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে প্রায় ১ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির দাবি, তিনি ওই পেট্রোল বিক্রির উদ্দেশ্যে নয়, বরং ঘরোয়া প্রয়োজনে সংরক্ষণ করেছিলেন।

এদিকে পুলিশ আদালতকে জানিয়েছে, জ্বালানি সংরক্ষণে নিষেধাজ্ঞা চলাকালে ওই ব্যক্তিকে ৪ লিটার পেট্রোলসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ১৯৭৯ সালের পেট্রোলিয়াম প্রোডাক্টস (রেগুলেশন অ্যান্ড কন্ট্রোল অব সাপ্লাইজ) আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়।

অভিযুক্তের আইনজীবী আদালতে যুক্তি দেন, তার মক্কেল পেট্রোল বিক্রির জন্য সংরক্ষণ করেননি; বরং ঘাস কাটার মেশিনে ব্যবহারের জন্য রেখেছিলেন।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী যথাযথ কাগজপত্র থাকা নিবন্ধিত যানবাহনের মালিক ‘পেট্রোল ব্যবহারকারী’ হিসেবে বিবেচিত হন এবং পেট্রোল সংরক্ষণের অধিকার রাখেন। তবে আইনে সংরক্ষণের নির্দিষ্ট পরিমাণ উল্লেখ না থাকায় এত অল্প পরিমাণ পেট্রোল রাখার জন্য মামলা দায়েরের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১০

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১১

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১২

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৩

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৪

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৫

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৬

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৭

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৮

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৯

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

২০
X