কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

গ্রুপ চ্যাট চালু করল চ্যাটজিপিটি, জানুন ব্যবহার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এবার আরও এক নতুন সুবিধা চালু করেছে বিশ্বব্যাপী আলোচিত ওপেনএআই। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে নতুন ফিচার ‘গ্রুপ চ্যাট’ যুক্ত করেছে।

ওপেনএআই জানিয়েছে, নতুন এই গ্রুপ চ্যাট ফিচারটি বন্ধু, পরিবার বা সহকর্মীদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ দেবে। রাতের খাবারের পরিকল্পনা করা থেকে শুরু করে ভ্রমণ পরিকল্পনা তৈরি, কিংবা কোনো খসড়া প্রস্তুত— সবকিছুতেই একাধিক ব্যবহারকারী একই চ্যাটে যুক্ত হয়ে চ্যাটজিপিটির সাহায্য নিতে পারবেন। একটি গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ২০ জনকে আমন্ত্রণ জানানো যাবে। অর্থাৎ ২০ জন পর্যন্ত একটি গ্রুপ চ্যাটে কথোপথনে অংশ নিতে পারবেন। এটি বৈশ্বিকভাবে সব লগইন করা ব্যবহারকারীর জন্য এখন উন্মুক্ত।

কীভাবে কাজ করবে গ্রুপ চ্যাট?

চ্যাটজিপিটি অ্যাপের উপরের ডান কোণে থাকা ‘পিপল’ আইকনে চাপ দিলে নতুন গ্রুপ চ্যাট তৈরির অপশন আসবে। তখন আপনার বর্তমান চ্যাটটি কপি হয়ে একটি নতুন গ্রুপ চ্যাটে যুক্ত হবে। এরপর একটি লিংক শেয়ার করে অন্যদের গ্রুপে আমন্ত্রণ জানানো যাবে। আমন্ত্রিত ব্যবহারকারীরাও সেই লিংক অন্যদের পাঠাতে পারবেন।

প্রথমবার গ্রুপ চ্যাট তৈরি বা যোগ দিতে চাইলে ব্যবহারকারীকে নাম, ইউজারনেম ও প্রোফাইল ছবি ঠিক করে নিতে বলা হবে, যাতে বুঝতে সুবিধা হয় কে কী বলছেন।

কখন কথা বলবে চ্যাটজিপিটি?

ওপেনএআই বলছে, চ্যাটজিপিটি গ্রুপে কথোপকথনের প্রবাহ বুঝে তবেই অংশ নেবে— অর্থাৎ কখন উত্তর দেবে আর কখন চুপ থাকবে, তা নিজেই নির্ধারণ করবে। আবার চাইলে সরাসরি “ChatGPT” মেনশন করলে বট সঙ্গে সঙ্গে সাড়া দেবে। গ্রুপ চ্যাটে ইমোজি রিয়্যাকশন এবং প্রোফাইল ছবি ব্যবহার করে ব্যক্তিগতকৃত ছবি তৈরির সুবিধাও থাকবে।

গ্রুপ চ্যাটের সেটিংস

স্ক্রিনের উপরের ডান কোণে থাকা গ্রুপ চ্যাট আইকনে চাপ দিলে সদস্য যোগ-বিয়োগ, নোটিফিকেশন মিউট করা এবং চ্যাটজিপিটির জন্য কাস্টম নির্দেশনা সেট করার অপশন পাওয়া যাবে।

ওপেনএআই আরও জানায়, ব্যক্তিগত চ্যাটে থাকা স্মৃতি (মেমোরি) গ্রুপ চ্যাটে প্রযোজ্য হবে না। আবার গ্রুপ চ্যাটের কথোপকথন থেকেও কোনো নতুন স্মৃতি তৈরি করবে না চ্যাটজিপিটি।

কোন মডেল ব্যবহার করছে?

গ্রুপ চ্যাটে চ্যাটজিপিটি GPT-5.1 Auto মডেল ব্যবহার করে, যা ব্যবহারকারীর প্রম্পট ও তার জন্য উপলব্ধ মডেলের ভিত্তিতে সর্বোত্তম রেসপন্স নির্বাচন করে। উল্লেখ্য, রেট লিমিট কেবল তখনই প্রযোজ্য হবে যখন চ্যাটজিপিটি নিজে চ্যাটে কোনো বার্তা পাঠাবে।

সূত্র : দ্য ভার্জ

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৫

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৬

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৭

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৯

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

২০
X