কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আইফোন ১৭ই-এর সম্ভাব্য দাম প্রকাশ

আইফোন ১৭ই
আগামী ১৯ ফেব্রুয়ারি আইফোন ১৭ই উন্মোচন করতে পারে অ্যাপল | ছবি : সংগৃহীত

অ্যাপলের নতুন সাশ্রয়ী সংস্করণের স্মার্টফোন আইফোন ১৭ই চলতি মাসেই উন্মোচিত হতে পারে বলে জানা গেছে। এরই মধ্যে ডিভাইসটির সম্ভাব্য দামও সামনে এসেছে।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি আইফোন ১৭ই উন্মোচন করতে পারে অ্যাপল। নতুন এই মডেলটি গত বছরের আইফোন ১৬ই-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে।

প্রতিবেদন অনুযায়ী, আইফোন ১৭ই-এর সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ৫৯৯ মার্কিন ডলার। গত বছর আইফোন ১৬ই-ও একই দামে বাজারে এনেছিল অ্যাপল। যদিও সাম্প্রতিক মাসগুলোতে র‌্যাম চিপের ঘাটতির কারণে নতুন মডেলের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছিল।

ফিচারের দিক থেকে আইফোন ১৭ই অনেকটাই আইফোন ১৬ই-এর মতো হতে পারে। তবে এতে এ১৯ চিপসেট ব্যবহার করা হতে পারে, যেখানে আইফোন ১৬ই-এ ছিল এ১৮ চিপসেট। পাশাপাশি নতুন মডেলে ম্যাগসেফ সাপোর্ট যুক্ত হতে পারে।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, বড় ধরনের আপগ্রেড না থাকায় আগের মতোই দাম ধরে রাখা সম্ভব হচ্ছে অ্যাপলের জন্য।

তবে আইফোন ১৭ই সম্পর্কে অ্যাপলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে এটি সত্যিই ১৯ ফেব্রুয়ারি উন্মোচিত হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সূত্র : জিও নিউজ

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১০

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১১

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১৩

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১৪

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৫

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৬

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৭

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৮

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৯

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

২০
X