কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৯:২৬ এএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইউটিউবে কত ভিউতে কত আয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউব। এ প্ল্যাটফরমে ভিডিও আপলোড করে নির্মাতারা টাকা আয় করেন। তবে ইউটিউবাররা একটা ভিডিওর পরিবর্তে কত টাকা আয় করছে? অনেকেরে মনে প্রশ্ন জাগে ভিডিও আপলোড হলেই কি টাকা আসতে শুরু করে?

সবার আগে এটা বুঝতে হবে, ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করতেই আয় শুরু হয়ে যায়, এই ধারণাটি একেবারেই ভুল। ইউটিউব থেকে আয় করতে হলে ইউটিউবের কিছু শর্ত পূরণ করতে হবে। তবে, একজন ইউটিউবার তার একটি ভিডিওর মাধ্যমে কত টাকা আয় করবেন, সেটি নির্ভর করে তার ভিডিওটি কেমন, সেটি কোন কোন দেশ থেকে দেখা হয়েছে, সেসব দেশে ইউটিউবের বিজ্ঞাপনের রেট কেমন ইত্যাদির ওপর।

তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ভিডিওতে কত ভিউ হলে ইউটিউবে আয় করা যায়-

ইউটিউব থেকে আয় পূর্বে মানতে হয় কিছু শর্ত। প্রথমে জানতে হবে সেসব শর্তগুলো কি? কোনো একটি ভিডিওর ভিউ অন্তত এক হাজার হলে তবেই তা থেকে টাকা পাওয়া যাবে। অর্থাৎ ভিডিওটি অন্তত এক হাজার জন দেখলে তবেই সেই ভিডিও থেকে আয় সম্ভব হবে। এক্ষেত্রে আপনার চ্যানেলটিকে অবশ্যই মনিটাইজ থাকতে হবে।

ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওর এক হাজার ভিউ হলে সেই ভিডিও থেকে ১-২৫ ডলার পর্যন্ত আয় হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় ১০৭- ২ হাজার ৬০০ টাকার কাছাকাছি। তবে ভিডিওটির ভিউ ১ লাখ হলে আয় হবে আরও বেশি। তখন হাজার ডলার পর্যন্ত আয় করা সম্ভব একটি ভিডিও থেকে।

ইউটিউব চ্যানেলে ১ বছরের মধ্যে কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। একইসঙ্গে ৪ হাজার ঘণ্টা ‘ওয়াচ টাইম’ সম্পূর্ন করতে হবে। পাশাপাশি বিজ্ঞাপনগুলো থেকেও আয় করা যাবে।

স্পন্সর কন্টেন্ট তৈরি করে ইউটিউবে অর্থ উপার্জন করতে পারেন। আবার ইউটিউব শর্টস থেকেও আয় করা যায়। ইউটিউব এখন ইউটিউব শর্টসও চালু করেছে। শর্টসে ব্যবহারকারীরা ৬০ সেকেন্ড পর্যন্ত ছোট ভিডিও তৈরি করে শেয়ার করতে পারেন। শর্টস থেকেও এখন ব্যবহারকারীরা অনেক অর্থ আয় করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১০

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১১

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১২

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১৩

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১৪

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১৫

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৬

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৭

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৮

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৯

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

২০
X