কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

স্টারলিংকের অফিসিয়াল রিসেলার হলো বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি : কালবেলা
স্টারলিংকের আনুষ্ঠানিক উদ্বোধন। ছবি : কালবেলা

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এখন থেকে স্টারলিংকের অফিসিয়াল রিসেলার হিসেবে দায়িত্ব পালন করবে। শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে স্টারলিংকের যাত্রা উপলক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন স্পেসএক্সের গ্লোবাল বিজনেস অপারেশনস-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার এবং আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।

উপদেষ্টা বলেন, এখন থেকে আর কোনো সরকার নির্বিচারে জনগণকে বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন করার ক্ষমতা রাখবে না। এ লক্ষ্যে ইন্টারনেট বন্ধে সরকারের একচেটিয়া ক্ষমতা প্রতিরোধে একটি নতুন আইন প্রণয়নের কাজ চলছে, যা দ্রুতই কার্যকর হবে।

তিনি স্মরণ করিয়ে দেন, এক বছর আগে এই দিনে, তৎকালীন স্বৈরশাসক সরকারের নির্দেশে সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ডিজিটাল ব্ল্যাকআউটে মানুষ নিপীড়নের শিকার হয়—গণগ্রেপ্তার, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে।

তিনি বলেন, আজ বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করেছে। ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার।

তিনি জানান, স্টারলিংক সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত, দুর্গম ও অনগ্রসর এলাকাগুলো উচ্চগতির ইন্টারনেট পৌঁছাবে, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা, ই-কমার্স, রিমোট কর্মসংস্থান ও ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্পেসএক্সের গ্লোবাল বিজনেস অপারেশনস-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যারা দেখিয়েছে কীভাবে সাহসী ও দূরদর্শী নেতৃত্ব প্রযুক্তিকে বাস্তবে রূপ দেয়। ফেব্রুয়ারিতে আলোচনা শুরু হয়, মে মাসে অনুমোদন সম্পন্ন হয়, আর আজ সেবা চালু হলো—এমন দ্রুত অগ্রগতি আমরা বিশ্বের খুব কম দেশেই দেখি।

তিনি আরও বলেন, স্টারলিংক কেবল প্রযুক্তি নয়, এটি একটি পরিবর্তনের মাধ্যম—যা গ্রামীণ শিক্ষা, টেলিমেডিসিন, রিমোট ওয়ার্ক এবং ডিজিটাল অর্থনীতির মাধ্যমে জীবনের মান উন্নয়নে ভূমিকা রাখবে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং অন্যান্য দেশীয় অংশীদারের সহযোগিতায় কাজ করবে স্টারলিংক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্বে) জহিরুল ইসলাম, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান, এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৫

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৬

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৭

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৯

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

২০
X