কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে কার দাপট বেশি, ক্লাব না লিগ?

মেসির হাতে বিশ্বকাপ। ফাইল ছবি
মেসির হাতে বিশ্বকাপ। ফাইল ছবি

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দল ঘোষণার পর থেকেই আলোচনায় উঠে এসেছে আরেকটি প্রশ্ন— স্কোয়াডে কোন ক্লাব ও কোন লিগের ফুটবলারদের আধিপত্য সবচেয়ে বেশি? উত্তর বলছে, এবারও ইউরোপভিত্তিক ফুটবলারদের ওপরই সবচেয়ে বেশি ভরসা রেখেছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টাইন লিগ থেকে জায়গা পেয়েছেন মাত্র দুজন ফুটবলার। রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল ও বোকা জুনিয়র্সের মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসই স্থানীয় লিগের প্রতিনিধি।

ক্লাবের হিসাব করলে সবচেয়ে বেশি খেলোয়াড় এসেছে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে। স্প্যানিশ ক্লাবটির ছয় ফুটবলার আছেন আর্জেন্টিনার বিশ্বকাপ দলে—হুয়ান মুসো, নাহুয়েল মলিনা, জুলিয়ান আলভারেজ, নিকো গঞ্জালেজ, থিয়াগো আলমাদা ও জিউলিয়ানো সিমিওনে।

দ্বিতীয় সর্বোচ্চ তিন খেলোয়াড় এসেছে ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই থেকে। জেরোনিমো রুলি, লিওনার্দো বালের্দি ও ফাকুন্দো মেদিনা খেলেন ক্লাবটির হয়ে। আর একাধিক খেলোয়াড় থাকা আরেকটি ক্লাব হলো ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে খেলেন লিওনেল মেসি ও রদ্রিগো দে পল।

লিগভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে স্পেনের লা লিগা। এই লিগ থেকে দলে আছেন সাতজন ফুটবলার। অ্যাতলেটিকোর ছয়জনের সঙ্গে রয়েছেন রিয়াল বেতিসের জিওভানি লো সেলসো।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সুযোগ পেয়েছেন পাঁচজন—এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। সমান সংখ্যক খেলোয়াড় খেলছেন ফরাসি লিগ ওয়ানে। এই তালিকায় আছেন রুলি, বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো, মেদিনা ও বার্কো।

এ ছাড়া আর্জেন্টাইন প্রফেশনাল ফুটবল লিগ ও মেজর লিগ সকার (এমএলএস) থেকে আছেন দুজন করে খেলোয়াড়। স্থানীয় লিগে খেলছেন পারেদেস ও মন্তিয়েল, আর এমএলএসে আছেন মেসি ও দে পল।

অন্যদিকে পর্তুগিজ লিগে খেলছেন নিকোলাস ওতামেন্দি, যিনি বেনফিকার ফুটবলার। আর হোসে মানুয়েল লোপেজ খেলছেন ব্রাজিলিয়ান লিগ সিরি ‘আ’-এর ক্লাব পালমেইরাসে।

কালবেলা/কেএইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

১১

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

১২

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১৩

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

১৪

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

১৫

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১৬

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রতিক্রিয়া জানালেন সোনম ওয়াংচুক

১৮

নালায় মিলল বস্তাবন্দি বিপুল বুলেট

১৯

নজরুল বিশ্ববিদ্যালয় / নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের ৩ দফা দাবি

২০
X