কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সুদানে বিদ্রোহীদের চীনা অস্ত্র নিয়ে বিস্ফোরক তথ্য

পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পুরোনো ছবি
পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পুরোনো ছবি

সুদানে বিদ্রোহী আরএসএফকে চীনা অস্ত্র সরবরাহ নিয়ে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। এতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত দেশটিতে এসব অস্ত্র সরবরাহ বাড়িয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থা এমন দাবি করেছে।

সম্প্রতি মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাম্প্রতিক এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ও পররাষ্ট্র দপ্তরের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর কাছে চীনা তৈরি ড্রোন ও অন্যান্য অস্ত্র সরবরাহ বৃদ্ধি করেছে।

ওয়াল স্ট্রিট জার্নালে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইউএই সাম্প্রতিক মাসগুলোতে আরএসএফকে উন্নতমানের চীনা তৈরি ড্রোন, স্বয়ংক্রিয় অস্ত্র, ভারী মেশিনগান, যানবাহন, মর্টার, কামান ও গোলাবারুদ সরবরাহ করছে। এই বিদ্রোহী গোষ্ঠীটিকে দারফুর অঞ্চলে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

ইউএই-এর বিরুদ্ধে আগেও এমন অভিযোগ উঠেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, ইউএই লিবিয়া, সাদ, উগান্ডা ও সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চলগুলো হয়ে একটি জটিল সরবরাহ নেটওয়ার্কের মাধ্যমে আরএসএফকে অস্ত্র সরবরাহ করছে।

২০২৪ সালের মে মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, ইউএই দারফুরে চীনা তৈরি বোমা ও কামান পাঠিয়েছে। অঞ্চলটিতে আরএসএফ দীর্ঘদিন ধরে অবরোধ চালিয়ে আসছে। সম্প্রতি আরএসএফ উত্তর দারফুরের শহর এল-ফাশের দখল নেয় এবং সেখানকার বেসামরিক নাগরিকদের হত্যাযজ্ঞের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মার্কিন মধ্যস্থতায় চলা শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই এ হামলা ঘটে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউএই-এর এই সহায়তা গত মার্চের পর থেকে বেড়েছে। এ সময়ে ইরান, তুরস্ক ও মিসরের সমর্থনপুষ্ট সুদানি সেনাবাহিনী রাজধানী খার্তুমের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়।

মিডল ইস্ট আই জানিয়েছে, মে মাসে ইউএই চীনা ড্রোন ব্যবহার করে সরকারের নিয়ন্ত্রণাধীন পোর্ট সুদানে হামলা চালায়। এতে তুরস্কের প্রযুক্তি দলের কয়েকজন সদস্য আহত হন।

প্রতিবেদনটি বলা হয়, ইউএই বর্তমানে আরএসএফকে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের তৈরি ‘রেইনবো’ সিরিজ ড্রোন সরবরাহ করছে। এর মধ্যে সিএইচ-৯৫ মডেলটি ২৪ ঘণ্টা পর্যন্ত উড়তে পারে ও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X