কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

আরব আমিরাতে ট্রেন ভ্রমণে যাত্রীরা পাবেন নতুন সুবিধা

ট্রেন। ছবি: সংগৃহীত
ট্রেন। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ রেল যাত্রীসেবায় ভ্রমণকারীরা টিকিটের ধরন নির্বিশেষে অতিরিক্ত কোনো খরচ ছাড়াই সর্বোচ্চ দুটি ব্যাগ সঙ্গে নিতে পারবেন। শনিবার গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।

ইতিহাদ রেলের প্রকাশিত প্যাসেঞ্জার চার্টার অনুযায়ী, এই সুবিধা সব প্রাপ্তবয়স্ক এবং তিন বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য প্রযোজ্য। তবে শিশু (ইনফ্যান্ট) যাত্রীদের জন্য আলাদা ব্যাগেজ সুবিধা থাকবে না; তাদের ব্যাগেজ ভাতা সঙ্গে থাকা প্রাপ্তবয়স্ক যাত্রীর বরাদ্দের মধ্যেই গণ্য হবে।

নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত লাগেজ বহন করতে চাইলে যাত্রীদের আগেই ইতিহাদ রেলের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, কল সেন্টার অথবা রেলস্টেশনের মাধ্যমে ব্যবস্থা করতে হবে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রতিটি ব্যাগে যাত্রীর নাম ও যোগাযোগের তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। পাশাপাশি যাত্রীদের নিজেদের ব্যাগ নিজেরাই বহন, তোলা এবং নির্ধারিত স্থানে সংরক্ষণ করতে সক্ষম হতে হবে।

নিরাপত্তার স্বার্থে করিডোর, দরজার সামনে বা জরুরি নির্গমন পথের কাছে কোনো লাগেজ রাখা যাবে না।

এছাড়া হ্যান্ডব্যাগ ও ল্যাপটপ ব্যাগের মতো ব্যক্তিগত সামগ্রী নির্দিষ্ট স্থানে রাখতে হবে। কেবিন ব্যাগের সর্বোচ্চ মাপ হবে ৫৫ সেন্টিমিটার উচ্চতা, ৪০ সেন্টিমিটার প্রস্থ এবং ২৩ সেন্টিমিটার গভীরতা। এসব ব্যাগ নির্ধারিত ওভারহেড লাগেজ র‌্যাকে সংরক্ষণ করতে হবে।

কালবেলা/এএএম/এমএ/এসএ/এমজে
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১০

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১১

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১২

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৩

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৪

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৮

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৯

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

২০
X