কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

উড্ডয়নের জন্য প্রস্তুত করা হচ্ছে ড্রোন। ভিন্ন ঘটনার ছবি
উড্ডয়নের জন্য প্রস্তুত করা হচ্ছে ড্রোন। ভিন্ন ঘটনার ছবি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা দেশটির খুজেস্তান প্রদেশের আহভাজ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে। রোববার আল জাজিরার প্রতিবেদন বলা হয়, আইআরজিসির দাবি অনুযায়ী, ইরাক সীমান্তসংলগ্ন পূর্ব খুজেস্তান অঞ্চলের আকাশে ড্রোনটি প্রতিহত করা হয়।

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, এমকিউ-৯ একটি দূরনিয়ন্ত্রিত মানববিহীন আকাশযান বা ড্রোন। এ ড্রোন মূলত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ এবং প্রয়োজনে বিমান হামলার জন্য ব্যবহৃত হয়।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা টানা অষ্টম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর আগে ওয়াশিংটন জানায়, জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং আরও একজন নিখোঁজ হয়েছেন। এ প্রতিক্রিয়ায় ইরানের সামরিক স্থাপনায় সফল হামলা করা হয়।

প্রসঙ্গত, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, সর্বশেষ অভিযানে তারা ইরানের সামরিক উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা স্থাপনা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগারে সফলভাবে হামলা চালিয়েছে। আর এসব সক্ষমতা ব্যবহার করেই জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলা করেছিল ইরান।

রোববার আল জাজিরার প্রতিবেদনে সেন্টকমের বিবৃতি উল্লেখ করা হয়। তাতে সেন্টকমের বরাতে বলা হয়, জর্ডানে শুক্রবার (১৭ জুলাই) মার্কিন সেনাদের ওপর হামলায় জড়িত বলে অভিযোগ করা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর সদস্যদেরও লক্ষ্যবস্তু করা হয়েছে।

এর আগে জর্ডানে সংঘটিত ওই হামলায় অন্তত দুজন মার্কিন সেনা নিহত হন এবং আরও একজন এখনো নিখোঁজ রয়েছেন বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে ইয়ামাল / তার কথাগুলো আমার স্বর্ণের মেডেলটির মতোই মূল্যবান

আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

এইচএসসি পরীক্ষা নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, গুজবে কান না দেওয়ার আহ্বান

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

জিয়াউর রহমান হত্যা / গ্রেপ্তার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

১০

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

১১

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

১২

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

১৩

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৫

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১৬

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৭

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৮

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৯

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

২০
X