কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৮:১২ এএম
অনলাইন সংস্করণ

লিবিয়ার সেনাপ্রধানকে বহনকারী বিমান যোগাযোগ বিচ্ছিন্ন

উড্ডয়ন করা বিমানবন্দর ও লিবিয়ার সেনাপ্রধান। ছবি: সংগৃহীত
উড্ডয়ন করা বিমানবন্দর ও লিবিয়ার সেনাপ্রধান। ছবি: সংগৃহীত

লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদদাদকে বহনকারী বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তুরস্কের আকাশে তাকে বহনকারী বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া এক্সে জানান, ফ্যালকন ৫০ ব্যবসায়িক জেটটি মঙ্গলবার স্থানীয় সময় ৮টা ১০ মিনিটে আঙ্কারা থেকে উড্ডয়ন করে। এরপর ৮টা ৫২ মিনিটে যোগাযোগ হারায়।

তিনি বলেন, বিমানটি আঙ্কারা থেকে ত্রিপোলির উদ্দেশ্যে যাত্রা করছিল এবং হায়মানা জেলা এলাকায় জরুরি অবতরণের জন্য একটি অনুরোধ পাঠায়। তবে এরপর কোনো ধরনের যোগাযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়নি।

ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, এ ঘটনার পর আঙ্কারা এসেনবোবা বিমানবন্দর থেকে অন্যান্য ফ্লাইটগুলোকে সরিয়ে নেওয়া হয়।

তুর্কি সম্প্রচার মাধ্যমের ফুটেজে দেখা গেছে, যেখানে বিমানটি যোগাযোগ হারিয়েছিল, সেখানে একটি আলোর ঝলক দেখা গেছে। তবে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে কি না তা নিশ্চিত করেননি দেশটির কর্মকর্তারা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ান কর্তৃপক্ষের পক্ষ থেকে তৎক্ষণাৎ এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার সেনাবাহিনীর প্রধান এই সপ্তাহে আঙ্কারা সফর করেছিলেন, যেখানে তিনি তার তুর্কি সেনাপ্রধানসহ এবং অন্যান্য সামরিক নেতাদের সঙ্গে বৈঠক করেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X