কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৩ শিক্ষার্থী নিহত

দুর্ঘটনাকবলিত বাস। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত বাস। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। জোহানেসবার্গের দক্ষিণে শিল্পনগরী ভ্যান্ডারবাইলপার্কের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

সোমবার (১৯ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। এর আগে দেওয়া এক বিবৃতিতে কর্মকর্তারা জানান, একই দুর্ঘটনায় আহত আরও তিন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সম্প্রচারমাধ্যম নিউজরুম আফ্রিকাকে এক পুলিশ কর্মকর্তা জানান, বিপজ্জনকভাবে ওভারটেক করার চেষ্টা থেকেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। এ ঘটনায় ‘দায়িত্বজ্ঞানহীন হত্যাকাণ্ড’ অভিযোগে মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা নিহত শিক্ষার্থীদের পরিবার, শিক্ষক ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

দেশটির পরিবহনমন্ত্রী বারবারা ক্রিসি গত সপ্তাহে বলেন, দক্ষিণ আফ্রিকার সড়কে মৃত্যুর সংখ্যা ‘জাতীয় লজ্জার কারণ’। যদিও গত বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় মোট ১১ হাজার ৪১৮ জন নিহত হয়েছে। এটি আগের বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ কম। তবুও প্রতিদিন গড়ে ৩১ জন মানুষের মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায়। মন্ত্রী ক্রিসি জানান, অতিরিক্ত গতি ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোই এসব মৃত্যুর প্রধান কারণ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X