বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

কঙ্গো থেকে জাতিসংঘ মিশনের সেনা সরিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে তাদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এ সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানিয়ে দিয়েছেন। খবর রয়টার্সের

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সশস্ত্র বাহিনীর সম্পদ পুনর্বিন্যাসের প্রয়োজন থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতিসংঘের সঙ্গে সমন্বয় করে সেনা প্রত্যাহারের সময়সূচি চূড়ান্ত করা হবে এবং ২০২৬ সালের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করা হবে।

গত ২৭ বছর ধরে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিয়ে আসছে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে দেশটির প্রায় ৭০০ সেনা সেখানে মোতায়েন রয়েছে। ডিসেম্বর মাসে মিশনের মেয়াদ বাড়ানোর সময় কঙ্গোতে জাতিসংঘের প্রায় ১১ হাজার সেনা ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।

কঙ্গোর অস্থির পূর্বাঞ্চলে সক্রিয় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী দমনে জাতিসংঘের এই মিশন কাজ করছে। দীর্ঘদিন ধরে সংঘাতপূর্ণ এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে লড়াইয়ের তীব্রতা আরও বেড়েছে।

তবে সেনা প্রত্যাহার করলেও কঙ্গোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখবে দক্ষিণ আফ্রিকা এবং দেশটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় অন্যান্য আন্তর্জাতিক উদ্যোগেও সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X