শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৭:০৭ পিএম
আপডেট : ১২ মে ২০২৬, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় বিমান হামলায় শতাধিক নিহত

নাইজেরিয়ায় বিমান হামলা ক্ষতিগ্রস্ত একটি গ্রাম। পুরোনো ছবি
নাইজেরিয়ায় বিমান হামলা ক্ষতিগ্রস্ত একটি গ্রাম। পুরোনো ছবি

নাইজেরিয়ায় সামরিক বিমান হামলা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর পৃথক হামলায় প্রায় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা অঙ্গরাজ্যের একটি ব্যস্ত বাজারে বিমান হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। খবর এএফপির।

স্থানীয় এক কমিউনিটি নেতা জানান, হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। অনেক মরদেহ এতটাই ক্ষতবিক্ষত হয়েছে যে শনাক্ত করা সম্ভব হয়নি।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর নাইজেরিয়া শাখা দাবি করেছে, ১০ ও ১১ মে চালানো এসব হামলায় নিহতের সংখ্যা অন্তত ১০০। অন্যদিকে কাছাকাছি একটি গ্রামের বাসিন্দারা নিহতের সংখ্যা ১১৭ বলে জানিয়েছেন।

একই দিনে নাইজার অঙ্গরাজ্যেও আরেকটি বিমান হামলায় ১৩ জন বেসামরিক মানুষ নিহত হন বলে অভিযোগ উঠেছে।

তবে নাইজেরিয়ার সামরিক বাহিনী দাবি করেছে, তাদের হামলায় কোনো বেসামরিক মানুষ নিহত হয়নি। তারা জানিয়েছে, পশ্চিম আফ্রিকার বিভিন্ন অঞ্চলের সন্ত্রাসী নেতা ও কমান্ডারদের লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছিল।

নাইজেরিয়ায় সক্রিয় এসব সশস্ত্র গোষ্ঠী স্থানীয়ভাবে ডাকাত গোষ্ঠী নামে পরিচিত। তারা গ্রামে হামলা চালানো, মুক্তিপণের জন্য অপহরণ এবং কৃষক ও খনি শ্রমিকদের কাছ থেকে জোর করে অর্থ আদায়ের সঙ্গে জড়িত।

এদিকে একই দিনে জামফারা অঙ্গরাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলেও জানা গেছে। পাশাপাশি কাটসিনা অঙ্গরাজ্যে সমন্বিত হামলায় আরও ১২ জন নিহত হন।

বিশ্লেষকদের মতে, নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে চলমান সহিংসতা ও সামরিক অভিযানে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

ছাত্রদল নেতা সামির আটকের পরদিন ‘বাড়ি দখলের চেষ্টা’, হামলা-লুটপাটের অভিযোগ

১৯৯০-এর ‘ক্যামেরুন ট্র্যাজেডি’ কি ফেরাবে কেপ ভার্দে?

১০

খুলনায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, জলদস্যু আজহারুল গ্রেপ্তার

১১

তিস্তা সেচ ক্যানেলের পাশে মানুষের কঙ্কাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১২

মুক্তিযুদ্ধের সময় আ.লীগ গণমানুষের দল ছিল, পরে স্বৈরাচারী রূপ ধারণ করে: প্রতিমন্ত্রী নূর

১৩

আগামী ৫ দিন কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৪

বেঁচে থেকেও ‘মৃত’, নিজেকে জীবিত প্রমাণে দপ্তরে দপ্তরে ঘুরছেন রিকশাচালক

১৫

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

১৬

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

১৭

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

১৮

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

১৯

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

২০
X