কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৮:০৩ এএম
আপডেট : ১৮ মে ২০২৬, ০৮:২৯ এএম
অনলাইন সংস্করণ

আইএস নেতা হত্যার অভিযানে যুক্তরাষ্ট্রের সেনা ছিল না : নাইজেরিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নাইজেরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, আইএসের শীর্ষ নেতা আবু বিলাল আল-মিনুকিকে হত্যার অভিযানে কোনো মার্কিন সেনা সরাসরি অংশ নেয়নি। যদিও এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে ওই আইএস নেতা নিহত হয়েছেন।

নাইজেরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএএনের বরাতে দেশটির ডিফেন্স মিডিয়া অপারেশনের পরিচালক মেজর জেনারেল মাইকেল ওনোজা বলেন, যুক্তরাষ্ট্র কেবল গোয়েন্দা তথ্য, নজরদারি ও কারিগরি সহায়তা দিয়েছে। তবে স্থল অভিযানে মার্কিন সেনারা অংশ নেয়নি।

তিনি জানান, কয়েক মাসের গোয়েন্দা তৎপরতা ও সমন্বয়ের পর এই অভিযান চালানো হয়। এর আগে ২০২৪ সালে আল-মিনুকি নিহত হওয়ার যে খবর ছড়িয়েছিল, তা ভুল পরিচয়ের কারণে হয়েছিল। কারণ তিনি একাধিক ছদ্মনাম ব্যবহার করতেন।

গত ১৬ মে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ও নাইজেরিয়ার সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে আল-মিনুকিকে হত্যা করেছে। তিনি তাকে বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসী বলে উল্লেখ করেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্নো রাজ্যের মেতেলে এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এলাকাটি আইএসের পশ্চিম আফ্রিকা শাখা আইএসওয়াপের (ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

যুক্তরাষ্ট্র ২০২৩ সালে আল-মিনুকিকে বিশ্বব্যাপী বিশেষভাবে চিহ্নিত সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে। তার বিরুদ্ধে আইএসের অর্থায়ন, বিস্ফোরক সরবরাহ, প্রচারণা ও সমন্বয় কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল।

২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় বোকো হারাম ও আইএসওয়াপের সহিংসতায় ৩৫ হাজারের বেশি মানুষ নিহত এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১০

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১১

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১২

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১৩

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৪

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৫

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৬

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৭

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৮

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৯

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

২০
X