শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

যুবকের ট্রাউজারে মিলল শতাধিক সাপ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সাপ নিয়ে চারদিক এখন হুলুস্থুল অবস্থা। বিভিন্ন দিক থেকে সাপের বিষয়ে আসছে বিচিত্র খবরও। এমন পরিস্থিতির মধ্যে যুবকের ট্রাউজারে মিলেছে শতাধিক সাপ।

বুধবার (১০ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদেনে বলা হয়েছে, নিজের ট্রাউজারে ভেতর শতাধিক সাপ পাচারের চেষ্টা করছিলেন এক যুবক। ঠিক তখনই কাস্টমস বিভাগের কর্মকর্তাদের হাতে ধরা পড়েন তিনি।

চীনের কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ওই যু্বক হংকং থেকে শেনজেন সীমান্ত দিয়ে চীনে পাচারের চেষ্টা করছিলেন। তবে পাচারের আগেই কর্মকর্তাদের হাতে ধরা পড়েন তিনি।

কাস্টমসের এক বিবৃতি বলা হয়েছে, তল্লাশির পর যুবকের টাউজারের পকেটে দুটি ব্যাগ পাওয়া যায়। ব্যাগগুলো স্কচটেপ দিয়ে আটকানো ছিল। এগুলো খোলার পর ব্যাগের ভেতর বিভিন্ন জাত ও আকৃতির জীবন্ত সাপ পাওয়া যায়।

কর্মকর্তারা জানিয়েছেন, সব মিলিয়ে তার কাছ থেকে ১০৪টি সাপ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে দুধ ও ভুট্টার সাপও পাওয়া গেছে। এ ধরনের সাপ চীনে পাওয়া যায় না।

বিবিসি জানিয়েছে, একটি ভিডিওতে দেখা গেছে, ব্যাগের ভেতর নানা রং ও বর্ণের সাপগুলো কর্মকর্তারা নিয়ে যাচ্ছেন।

বিশ্বে সাপ ও পশুপাখি পাচারের অন্যতম হাব হলো চীন। দেশটি সম্প্রতি অবৈধভাবে এসব কারবারিদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে।

চীনের আইন অনুসারে, দেশজ নয় এমন কোনো ধরনের পশুপাখি আনা বৈধ নয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে দেশটিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রচলন রয়েছে।

বিবিসি জানিয়েছে, আইন অমান্য করে সাপ পাচারের চেষ্টায় ওই যুবকের বিরুদ্ধে কি ধরনের শাস্তির মুখোমুখি করা হবে তা কর্তৃপক্ষ জানায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১০

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১১

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১২

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৩

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৪

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৫

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৬

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৭

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৮

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৯

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

২০
X