বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ৫৮ সেনা নিহত, দাবি আফগানিস্তানের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা ঘিরে সীমান্তে নতুন সংঘাতের খবর পাওয়া গেছে। পাকিস্তানের ৫৮ সেনা নিহত এবং ২৫টি সেনা পোস্ট দখলের দাবি করেছে আফগান বাহিনী। খবর আলজাজিরার

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের বাহিনী পাকিস্তানি সেনাদের ২৫টি পোস্ট দখল করেছে। এতে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

তিনি আরও দাবি করেন, আফগানিস্তানের সব সরকারি সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, এবং অবৈধ কর্মকাণ্ড বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ করা হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, সীমান্তে প্রতিশোধমূলক ও সফল অভিযান পরিচালনা করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, যদি প্রতিপক্ষ আবারও আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে, আমাদের সশস্ত্র বাহিনী শক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।

সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আশ্রয় ও সহায়তা দেওয়া নিয়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। দুদেশই একে অপরের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘন ও হামলার অভিযোগ করছে, ফলে দক্ষিণ এশিয়ার এই সীমান্ত এলাকায় পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X